Home Blog Page 6340

আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ, কি বললেন তিনি?

আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ।
Sourav gangully

নজরবন্দি ব্যুরোঃ আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে কানাঘুষো শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি আইসিসির প্রেসিডেন্ট হতে পারেন। গ্র্যাম স্মিথ, ডেভিড গওয়ারের মতো প্রাক্তনীরা ইতিমধ্যেই সৌরভকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তা হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। জল্পনা বেড়েছে শশাঙ্ক মনোহর আইসিসি (ICC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর।

আরও পড়ুনঃ অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।

আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ। অনেকেই মনে করছেন, লোধার সুপারিশের গেরোয় পড়ে সৌরভকে যদি বিসিসিআই (BCCI) সভাপতির পদ ছেড়ে ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হয়, তাহলে তিনি আইসিসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে লড়তে পারেন। কিন্তু সৌরভ নিজে কী বলছেন?এক টিভি চ্যানেলে তিনি বলেছেন, ‘আমিও জানি না কী হবে। এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে বোর্ড। আর আইসিসিতে পরিস্থিতি আগের মতো নেই, অনেক পাল্টেছে। আইসিসি-তে স্বাধীন চেয়ারম্যান হতে গেলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা চলবে না। আগে কিন্তু এমন ছিল না।

আগে দুটো পদেই থাকা যেত। আর নিয়মের এই বদল কিন্তু বোর্ডে হয়নি, আইসিসি-তে হয়েছে।’ তিনি আরও বলেন ‘এটাই এখন অবস্থা। তবে আমার কোনও ব্যস্ততা নেই। আমার বয়স বেশি না। আর এই কাজটা তো চিরকাল করে যাওয়া যায় না। এগুলো সাম্মানিক কাজ। যা জীবদ্দশায় এক বারই করা চলে। অন্য সব দুর্দান্ত প্রশাসকদের দিকে তাকালেও দেখা যাবে যে, সবাই একটা একটা করেই মেয়াদ পেয়েছেন। আর আইসিসি বা এসিসি, যেখানেই যাই না কেন, আসল হল বোর্ডের প্রতিনিধিত্ব করা।

সেই কারণেই সিদ্ধান্তটা সবার মধ্যে থেকে আসতে হবে।’  সৌরভের কথায় তাঁর ভবিষ্যতের স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া না গেলেও, একটা বিষয় স্পষ্ট। তিনি এখনই বিসিসিআই ছেড়ে আইসিসিতে যাওয়ার তাড়াহুড়োটা করতে চাইছেন না।

অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।

অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।

নজরবন্দি ব্যুরোঃ করোনা পজিটিভ অভিষেক, বিগ বি অমিতাভ বচ্চন , অনুপম খেরের মা সহ একাধিক সেলিব্রিটি। এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন!

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত বিগ বি, ভর্তি করা হল হাসপাতালে

অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! দিলীপ ঘোষের এই মন্তব্য মূলত অমিতাভ বচ্চন কে নিয়ে। প্রসঙ্গত, COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি। পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও । শনিবার সন্ধেবেলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হয়েছেন অমিতাভ। পরে টুইট করে নিজেই জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত। অমিতাভের করোনা ধরা পড়ায় স্বাভাবিকবশতই কোভিড পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বর্যা এবং আরাধ্যাকেও।

আরও পড়ুনঃ করোনা থাকবে ১ বছর, তাই ১ বছর ফ্রি রেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী! কেষ্ট

বাড়ির পরিচারকদেরও কোভিড টেস্ট হয়। এরপরই শনিবার রাতে খবর আসে যে, করোনার উপস্থিতি ধরা পড়েছে অভিষেক বচ্চনের শরীরেও। অভিষেক বচ্চন নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। তিনি ট্যুইটে লিখেছেন, আজ আমি এবং আমার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমাদের দুজনের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। আমি এবং বাবা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছি।

অভিষেক আরও জানিয়েছেন, আমাদের বাড়ির সবার এবং সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবাই শান্ত থাকুন ধৈর্য্য ধরুন। বিচলিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। তবে ভাল খবর হল জয়া বচ্চন, আরাধ্যা বা ঐশ্বর্য কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

আর অমিতাভ বচ্চনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ, এদিন তিনি বলেন “অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।” দিলীপ ঘোষের এই মন্তব্য ভালভাবে নেননি অমিতাভ ভক্তরা।

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর; পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন

collage service commission

নজরবন্দি ব্যুরো: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর; পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। কলেজে নিয়োগ প্রসঙ্গে গতকাল কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপককুমার কর জানিয়েছেন, পুজোর পরেই আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন।

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর; প্রিন্সিপাল পদে আবেদন গ্রহণ এবং তার স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ইন্টারভিউ নিয়ে প্যানেল প্রকাশ করে কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। তিনি আরও জানিয়েছেন গতবারের কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ এখনও বাকি রয়েছে। তারজন্য কলেজগুলি থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা রাজ্যের!

মার্চে মাসে ভূগোল এবং রসায়নের প্যানেল প্রকাশ হয়। এই বিষয়গুলিতে এখনও নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, করোনা আবহে গতকাল প্রকাশিত হয়েছে কলেজ সার্ভিস কমিশনের(সেট ) পরীক্ষার ফলাফল। পরীক্ষায় বসেছিলেন ৪৮,৬০০জন প্রার্থী। এর মধ্যে সফল হয়েছেন ৩ হাজার ৫০০জন পরীক্ষার্থী। এর পাশাপাশি এবারের পরীক্ষায় বসা ৬ জন রূপান্তরকামীদের মধ্যে একজন রয়েছেন সফলদের তালিকায়।

উল্লেখ্য এই বছর থেকেই প্রথমবার রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭ মাসের মধ্যে এবার সেটের ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। শেষ কয়েক বছরের মধ্যে এবছর পরীক্ষার ফলাফল যথেষ্ট ইতিবাচক বলে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে কমিশনের তরফে। এদিন, শনিবার প্রকাশিত হয়েছে সেটার ফলাফল। অনলাইনে মিলছে ফলাফল দেখে নেওয়ার সুযোগ। একইসঙ্গে সার্টিফিকেট ওয়েবসাইটে ডাউনলোড করার সুযোগও থাকছে।

অন্যদিকে, বাংলার বিভিন্ন সরকারি দফতরে বিপুল শূন্যপদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পদগুলিতে ইচ্ছাকৃত নিয়োগ করছে না, এমনটাই অভিযোগ ছিল রাজ্যের সমস্ত বিরোধী দলের। করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।গ্রুপ বি, সি ও ডি পদে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থদফতর সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জরুরি ভিত্তিতে এই নিয়োগের কাজ শেষ করবে রাজ্য সরকার। কোন দফতরে শূন্য পদ কত তা নিয়ে এখনও আলোচনা চলছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

প্রশ্নের মুখে যোগীর ‘অপারেশন ক্লিন’।

নজরবন্দি ব্যুরোঃ কানপুর কাণ্ডের পর যোগী আদিত্যনাথ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন । আর মুখ্যমন্ত্রীকে খুশি করতে তত্পবর পুলিশ । শুরু হয়েছে ‘অপারেশন ক্লিন’। ২৩ জুলাইয়ের রাতে আট পুলিশ কর্মী শহিদ হন । তার পর থেকে পুলিশ একে একে হিস্ট্রি শিটার বিকাশ দুবে সহ ১০ জন মারা গিয়েছে আর ১৫ জন অত্যন্ত আহত হয়েছে ।

আরও পড়ুনঃ ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা রাজ্যের!

উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়ে দিয়েছেন যেকোনও অপরাধীই হোক কোনও রকমের ছাড় দেওয়া হবে না। সমস্ত ছোট বড় অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে । তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউকে কোনও ছাড় দেওয়া হবে না । সমস্ত জেলার থানার অধিকর্তাদের সেই এলাকার কুখ্যাত ১০ অপরাধীর তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু তেলঙ্গনা এনকাউন্টারের পরদিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‌বিচার কখনই প্রতিহিংসার রূপ হতে পারে না।’‌

আইনের কাজ শাস্তি দেওয়া। খুনি বা ধর্ষকের মতো অপরাধীকে হত্যার অধিকার দেয় না ভারতের সংবিধান। তাহলে সংবিধান বিরোধী পুলিশের ‘‌ইনস্ট্যান্ট জাস্টিস’‌-এ কেন আমাদের এই উচ্ছ্বাস?‌ কেন এত উন্মাদনা?‌ বিশেষজ্ঞদের একাংশের মতে, পুলিশ ও প্রশাসনের প্রতি তীব্র অবিশ্বাসেরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ফলত, প্রয়োজন পুলিশি ব্যবস্থায় সংস্কার। অবিশ্বাসের শিকড়ে পৌঁছলেই দেখা যায়, অপরাদীকে দোষী সাব্যস্ত করতে পুলিশ প্রশাসনের ঢিলেমি, অপদার্থতার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। সময়ের মধ্যে চার্জশিট জমা পড়ে না।

তথ্য প্রমাণ জোগাড় করতে কালঘাম ছোটে পুলিশের। রাজনৈতিক চাপ, অসত্‍ প্রবৃত্তি ছাড়াও ওকালতির ছলছাতুরিতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। যেমন গ্যাংস্টার বিকাশ দুবে খতম হয়ে গিয়েছে ২৪ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে। কিন্তু এখনও সে চর্চায়। চর্চায় তার ৫২ বছরের জীবনের বিপুল অবৈধ কর্মকাণ্ডের জন্য। চর্চায় তার সঙ্গে কোন কোন রাজনীতিক বা পুলিশকর্তাদের যোগাযোগ ছিল তা নিয়ে। তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ, শাগরেদ ধরা পড়েছে অনেকেই। অনেকে আবার নিকেশ। কিন্তু যে এই সব কিছুর উত্তর দিতে পারত, সেই বিকাশই মারা যাওয়ায় সেই সব প্রশ্নের উত্তর আর কখনও মিলবে কিনা তা নিয়ে ধন্দে বিশেষজ্ঞ মহল। ফলে এই ‘অপারেশন ক্লিন’ করে হয়তো রাজ্যের অপরাধ কিছুটা কমবে কিন্তু এই সব মানুষের পিছনে যে সব অতি খারাপ মানুষের হাত ছিল তারা হয়তো বেঁচে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

বি টাউনে করোনা ঝড়, এবার আক্রান্ত অনুপম খেরের মা

anupom Kher
anupom Kher

নজরবন্দি ব্যুরোঃ  করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। রবিবার সকালে টুইট করে অভিনেতা জানিয়েছেন, তাঁর মা দুলারিদেবীর সোয়াব টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝিও। যথেষ্ট সতর্কতা অবলম্বনের পরেও তাঁদের করোনা হয়েছে বলে জানিয়েছেন অনুপম খের। তবে সকলেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় অনুপম নিজেরও কোভিড টেস্ট করিয়েছিলেন।

তবে তাঁর রিপোর্ট এসেছে নেগেটিভ। প্রসঙ্গত গত কাল করোনা পজিটিভ হয়েছেন বিগ বি ও এর পর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কালই  অভিষেকের শরিরেও ধরা পড়ল করোনা ভাইরাসের অস্তিত্ব।। শনিবার সন্ধে বেলা বলিউড অভিনেতাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

 পরে অমিতাভ নিজেই জানান যে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর পর জানা যায় অভিষেক ও করোনা আক্রান্ত। এর পরেই চিন্তা বারে পরিবারের অন্য সদস্যদের তাহলে কি অবস্থা? আজ সকালে খবর আসে জয়া বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা রাজ্যের!

Mamata Banerjee
Mamata Banerjee

নজরবন্দি ব্যুরো: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৬৩৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ টি। সুস্থ হয়ে উঠেছে ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন।

আরও পড়ুনঃ রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে, বিস্ফোরক রাজীব।https://najarbandi.in/rajib-banerjee-about-ampahan-relief-fund-scam/

মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের। যদিও এই ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে তার জন্য দু-মাসের বেশি সময় ধরে লকডাউন চলেছে গোটা দেশে। আর এই লকডাউনের ফলে যেমন বন্ধ আছে দেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি আটকে আছে রাজ্য সহ গোটা দেশের নিয়োগ প্রক্রিয়া।

আর এমন কঠিন সময় বাংলার বিভিন্ন সরকারি দফতরে বিপুল শূন্যপদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পদগুলিতে ইচ্ছাকৃত নিয়োগ করছে না, এমনটাই অভিযোগ ছিল রাজ্যের সমস্ত বিরোধী দলের। করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।গ্রুপ বি, সি ও ডি পদে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থদফতর সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জরুরি ভিত্তিতে এই নিয়োগের কাজ শেষ করবে রাজ্য সরকার। কোন দফতরে শূন্য পদ কত তা নিয়ে এখনও আলোচনা চলছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

আগামী কদিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে অতিবৃষ্টির সর্তকতা।

monsoon
monsoon

নজরবন্দি ব্যুরোঃ  রবিবার শহর ও শহরতলির আকাশ সারাদিন মেঘলা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ । উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় অতিবৃষ্টির সর্তকতা। এই পাঁচ জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাতের আশঙ্কা।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে মমতাহীন রাজ্য সরকার! মানা হচ্ছেনা ছাত্র ও শিক্ষকের অনুপাত।https://najarbandi.in/teacher-recruitment-actual-story-of-west-bengal/

শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে সবচেযে বেশি বৃষ্টি হয়েছে হাসিমারায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৮৬ মিমি। ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে ১১৬ মিমি। এছাড়া আলিপুরদুয়ারে ১১৫ মিমি, জলপাইগুড়িতে ৯৩ মিমি, বানারহাটে ৬৩ মিমি, শিলিগুড়িতে ৪৪ দশমিক ৬০ মিমি, তুফানগঞ্জে ৩৩.৪০ মিমি, মাথাভাঙায় ২৩.২০ মিমি এবং কোচবিহারে ১৯.২০ মিমি বৃষ্টি হয়েছে।

অপর দিকে রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্‍-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে মেঘ ছেয়ে রয়েছে আকাশে। মাঝমধ্যে বৃষ্টিও হচ্ছে। রাতের দিকে থাকছে গুমোট গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আকাশ ছেয়ে থাকছে মেঘে। তা বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। তবে দক্ষিণবঙ্গের হাওয়ায় থাকা বাড়তি মেঘ আর জলীয় বাষ্পের কারণে গুমোট ভাব থাকছে।

আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে এমনটাই চলবে। শনিবার বিকেলে কলকাতায় ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও হালকা বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে টানা বৃষ্টি হয়ে গুমোট ভাব কাটবে কবে?‌ আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে যখন বর্ষার বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হয়। এখন উত্তরবঙ্গে বর্ষারেখা সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে এখন যা হচ্ছে তা উত্তরবঙ্গের দিকে ভেসে যাওয়া মেঘ থেকে। কয়েকদিন পর ফের দক্ষিণবঙ্গে বর্ষারেখা সক্রিয় হবে। তখন জমজমাট বৃষ্টির আমেজ পাওয়া যাবে।‌‌

কিছুটা স্বস্তি বচ্চন পরিবারে, জয়া,ঐশ্বর্য ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ

নজরবন্দি ব্যুরোঃ  করোনা পজিটিভ অভিষেক, বিগ বি অমিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কালই  অভিষেকের শরিরেও ধরা পড়ল করোনা ভাইরাসের অস্তিত্ব।। শনিবার সন্ধে বেলা বলিউড অভিনেতাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

তবে ঠিক কোন সমস্যার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেতা, তা জানা যায়নি প্রথমটায়। পরে অমিতাভ নিজেই জানান যে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর পর জানা যায় অভিষেক ও করোনা আক্রান্ত। এর পরেই চিন্তা বারে পরিবারের অন্য সদস্যদের তাহলে কি অবস্থা? আজ সকালে খবর আসে জয়া বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বচ্চন পরিবারে কর্মরত কোনও কর্মীরও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে এমন খবর পাওয়া যায়নি। গতকাল রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। বিগ বি বলেন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদের কোভিড টেস্ট করানো হচ্ছে। 

পাশাপাশি তিনি এও বলেন যে গত দশ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই টেস্ট করিয়ে নেন। অপর দিকে শনিবারের তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬।

করোনায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

Cheton chauhan
Cheton chauhan

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন তারকা ক্রিকেটার চেতন চৌহান করোনা আক্রান্ত । শুক্রবার করোনা পরীক্ষা করা হয়েছিল তাঁর । রিপোর্ট এলে জানা গেছে তিনি করোনা পজিটিভ । তিনি লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি। তাঁর পরিবারের লোকজনেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন।

আরও পরুনঃ সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, আনলকের অবসান আসন্ন।https://najarbandi.in/corona-virus-in-india-india-crossed-8-5-lakhs-covid-19-infected/

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও আর পি সিংহ ট্যুইট করে চেতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। চেতন চৌহান ৪০ টি টেস্ট খেলেছেন ও ৭ টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন । ৩১.৫৭ গড়ে টেস্টে তাঁর রান ২০৮৪। আর সীমিত ওভারের ক্রিকেটে ২১.৮৫ গড়ে ১৫৩ রান করেছেন তিনি । চেতন চৌহান রনজি ট্রফি খেলেছেন মহারাষ্ট্র ও দিল্লি-র জার্সিতে ।

১৯৮১ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন ।টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনও শতরান ছাড়াই ২,০০০ রান করার নজির গড়েন চেতন। তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেন। লড়াকু ক্রিকেটার হিসেবে তাঁর খ্যাতি ছিল। খেলা ছাড়ার পর ন’য়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন মন্ত্রী হয়েছেন।

অপর দিকে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেশে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। শনিবারের তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬।

সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, আনলকের অবসান আসন্ন।

সাড়ে ৮ লক্ষ ছাড়াল

নজরবন্দি ব্যুরোঃ সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের ব্যাপকতা এবং ভয়াবহতায় ফের লকডাউনের মুখে পড়তে চলেছে দেশ? সংক্রমণ যখন কমছিল তখন কড়া লকডাউন জারি ছিল দেশে কিন্তু সংক্রমণ বাড়ার সাথে সাথে লকডাউন কে হালকা করা হতে থাকে দেশের অর্থনীতি বাঁচানোর স্বার্থে। বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে করোনা ভাইরাসের পরবর্তী হটস্পট হতে চলেছে ভারত বর্ষ।

টাটকা খবরঃ করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬ #BreakingNews

দেশের প্রায় প্রতিটি রাজ্যেই ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী দেশের মাত্র আটটি রাজ্যে মোট চিকিৎসাধীন রোগীর ৯০ শতাংশ রয়েছে। পাশাপাশি দেশের ৪৯টি জেলায় রয়েছেন ৮০% রোগী। কেন্দ্র জানিয়েছে ৮৬ শতাংশ মৃত্যু হয়েছে ৬টি রাজ্যে। এবং ৮০% মৃত্যু ঘটেছে ৩২টি জেলায়। যদিও ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত তবুও কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনের দাবি ভারতে কোন গোষ্ঠী সংক্রমণ ঘটেনি।

আরও পড়ুনঃ ২১ নির্বাচনে তৃণমূল অপ্রাসঙ্গিক? মুখোমুখি লড়াই বাম-বিজেপির!

সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই গভীর রাতে গিয়ে পৌঁছেছে ৮ লক্ষ ৫০ হাজার ৩৫৮। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৬ হাজার ২৩১ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৮৭ জনের। দেশের এই ক্রমবর্ধমান সংক্রমণের পরিস্থিতিতে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞ মহল। উদ্ভুত পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী বৈঠক করেন গতকাল।

সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল

প্রধানমন্ত্রী বৈঠক করেন স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনের সাথে। ছিলেন একাধিক সচিবও। করোনা পরিস্থিতিতে যেভাবে একের পর এক রাজ্য কড়া লকডাউনের পথে হাঁটছে তাতে ফের কেন্দ্রের তরফে আনলক তুলে দিয়ে লকডাউন করা হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ব্যাখা। সেক্ষেত্রে মানুষের জীবনধারণ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।

সূত্রের খবর দেশের সবথেকে বেশি সংক্রামিত ৪৯ টি জেলাকে সম্পূর্ণ স্তব্ধ করার পথে হাঁটতে পারে কেন্দ্র। তবে এখনই সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত গ্রহন করা হবে মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনার পরেই। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যসরকার গুলির ওপরেই লকডাউনের সিদ্ধান্ত ছাড়া হয়েছিল তবুও উদ্ভুত ভয়াবহ করোনা সংক্রমণের পরিস্থিতিতে আনলক তুলে নিতে চলেছে কেন্দ্র তা বলাই বাহুল্য।