নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন তারকা ক্রিকেটার চেতন চৌহান করোনা আক্রান্ত । শুক্রবার করোনা পরীক্ষা করা হয়েছিল তাঁর । রিপোর্ট এলে জানা গেছে তিনি করোনা পজিটিভ । তিনি লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি। তাঁর পরিবারের লোকজনেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন।
আরও পরুনঃ সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, আনলকের অবসান আসন্ন।https://najarbandi.in/corona-virus-in-india-india-crossed-8-5-lakhs-covid-19-infected/
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও আর পি সিংহ ট্যুইট করে চেতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। চেতন চৌহান ৪০ টি টেস্ট খেলেছেন ও ৭ টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন । ৩১.৫৭ গড়ে টেস্টে তাঁর রান ২০৮৪। আর সীমিত ওভারের ক্রিকেটে ২১.৮৫ গড়ে ১৫৩ রান করেছেন তিনি । চেতন চৌহান রনজি ট্রফি খেলেছেন মহারাষ্ট্র ও দিল্লি-র জার্সিতে ।
১৯৮১ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন ।টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনও শতরান ছাড়াই ২,০০০ রান করার নজির গড়েন চেতন। তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেন। লড়াকু ক্রিকেটার হিসেবে তাঁর খ্যাতি ছিল। খেলা ছাড়ার পর ন’য়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন মন্ত্রী হয়েছেন।
অপর দিকে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেশে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। শনিবারের তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬।



