সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, আনলকের অবসান আসন্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের ব্যাপকতা এবং ভয়াবহতায় ফের লকডাউনের মুখে পড়তে চলেছে দেশ? সংক্রমণ যখন কমছিল তখন কড়া লকডাউন জারি ছিল দেশে কিন্তু সংক্রমণ বাড়ার সাথে সাথে লকডাউন কে হালকা করা হতে থাকে দেশের অর্থনীতি বাঁচানোর স্বার্থে। বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে করোনা ভাইরাসের পরবর্তী হটস্পট হতে চলেছে ভারত বর্ষ।

টাটকা খবরঃ করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬ #BreakingNews

- Advertisement -

দেশের প্রায় প্রতিটি রাজ্যেই ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যদিও কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী দেশের মাত্র আটটি রাজ্যে মোট চিকিৎসাধীন রোগীর ৯০ শতাংশ রয়েছে। পাশাপাশি দেশের ৪৯টি জেলায় রয়েছেন ৮০% রোগী। কেন্দ্র জানিয়েছে ৮৬ শতাংশ মৃত্যু হয়েছে ৬টি রাজ্যে। এবং ৮০% মৃত্যু ঘটেছে ৩২টি জেলায়। যদিও ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত তবুও কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনের দাবি ভারতে কোন গোষ্ঠী সংক্রমণ ঘটেনি।

আরও পড়ুনঃ ২১ নির্বাচনে তৃণমূল অপ্রাসঙ্গিক? মুখোমুখি লড়াই বাম-বিজেপির!

সাড়ে ৮ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই গভীর রাতে গিয়ে পৌঁছেছে ৮ লক্ষ ৫০ হাজার ৩৫৮। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৬ হাজার ২৩১ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৮৭ জনের। দেশের এই ক্রমবর্ধমান সংক্রমণের পরিস্থিতিতে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞ মহল। উদ্ভুত পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী বৈঠক করেন গতকাল।

সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল

প্রধানমন্ত্রী বৈঠক করেন স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনের সাথে। ছিলেন একাধিক সচিবও। করোনা পরিস্থিতিতে যেভাবে একের পর এক রাজ্য কড়া লকডাউনের পথে হাঁটছে তাতে ফের কেন্দ্রের তরফে আনলক তুলে দিয়ে লকডাউন করা হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ব্যাখা। সেক্ষেত্রে মানুষের জীবনধারণ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।

- Advertisement -

সূত্রের খবর দেশের সবথেকে বেশি সংক্রামিত ৪৯ টি জেলাকে সম্পূর্ণ স্তব্ধ করার পথে হাঁটতে পারে কেন্দ্র। তবে এখনই সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত গ্রহন করা হবে মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনার পরেই। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যসরকার গুলির ওপরেই লকডাউনের সিদ্ধান্ত ছাড়া হয়েছিল তবুও উদ্ভুত ভয়াবহ করোনা সংক্রমণের পরিস্থিতিতে আনলক তুলে নিতে চলেছে কেন্দ্র তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর