করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তাণ্ডব রাজ্য জুড়ে, আজ আক্রান্ত ১৩৪৪! মৃত বেড়ে ৯০৬। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে ৭ দিনের জন্যে। এদিকে করোনার দূর্বার গতি রাজ্যে!

আরও পড়ুনঃ ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত! ফের কড়া লকডাউনের পথে দেশ?

গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ১ হাজার ১৯৮ জন এবং মৃত্যু হয় ২৬ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে, বিস্ফোরক রাজীব।

করোনার দূর্বার গতি রাজ্যে আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন, যা রেকর্ড। নতুন ১৩৪৪ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৫৩ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৬ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। এদিনের ৬১১ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৯৫৯ জন। এদিন ৬১১ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩.১১ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমছে চলতি সপ্তাহে । অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৯ হাজার ৫৮৮ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৭০৭ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ৪০৩ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৫ হাজার ৩৭০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭২৬ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

WB DHFW Bulletin 11th JULY REPORT FINAL page 001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন