আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ, কি বললেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে কানাঘুষো শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি আইসিসির প্রেসিডেন্ট হতে পারেন। গ্র্যাম স্মিথ, ডেভিড গওয়ারের মতো প্রাক্তনীরা ইতিমধ্যেই সৌরভকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তা হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। জল্পনা বেড়েছে শশাঙ্ক মনোহর আইসিসি (ICC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর।

আরও পড়ুনঃ অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।

Shamim Ahamed Ads

আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ। অনেকেই মনে করছেন, লোধার সুপারিশের গেরোয় পড়ে সৌরভকে যদি বিসিসিআই (BCCI) সভাপতির পদ ছেড়ে ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হয়, তাহলে তিনি আইসিসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে লড়তে পারেন। কিন্তু সৌরভ নিজে কী বলছেন?এক টিভি চ্যানেলে তিনি বলেছেন, ‘আমিও জানি না কী হবে। এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে বোর্ড। আর আইসিসিতে পরিস্থিতি আগের মতো নেই, অনেক পাল্টেছে। আইসিসি-তে স্বাধীন চেয়ারম্যান হতে গেলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা চলবে না। আগে কিন্তু এমন ছিল না।

আগে দুটো পদেই থাকা যেত। আর নিয়মের এই বদল কিন্তু বোর্ডে হয়নি, আইসিসি-তে হয়েছে।’ তিনি আরও বলেন ‘এটাই এখন অবস্থা। তবে আমার কোনও ব্যস্ততা নেই। আমার বয়স বেশি না। আর এই কাজটা তো চিরকাল করে যাওয়া যায় না। এগুলো সাম্মানিক কাজ। যা জীবদ্দশায় এক বারই করা চলে। অন্য সব দুর্দান্ত প্রশাসকদের দিকে তাকালেও দেখা যাবে যে, সবাই একটা একটা করেই মেয়াদ পেয়েছেন। আর আইসিসি বা এসিসি, যেখানেই যাই না কেন, আসল হল বোর্ডের প্রতিনিধিত্ব করা।

সেই কারণেই সিদ্ধান্তটা সবার মধ্যে থেকে আসতে হবে।’  সৌরভের কথায় তাঁর ভবিষ্যতের স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া না গেলেও, একটা বিষয় স্পষ্ট। তিনি এখনই বিসিসিআই ছেড়ে আইসিসিতে যাওয়ার তাড়াহুড়োটা করতে চাইছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত