অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পজিটিভ অভিষেক, বিগ বি অমিতাভ বচ্চন , অনুপম খেরের মা সহ একাধিক সেলিব্রিটি। এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন!

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত বিগ বি, ভর্তি করা হল হাসপাতালে

Shamim Ahamed Ads

অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! দিলীপ ঘোষের এই মন্তব্য মূলত অমিতাভ বচ্চন কে নিয়ে। প্রসঙ্গত, COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি। পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও । শনিবার সন্ধেবেলাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি হয়েছেন অমিতাভ। পরে টুইট করে নিজেই জানিয়েছেন যে, তিনি করোনা আক্রান্ত। অমিতাভের করোনা ধরা পড়ায় স্বাভাবিকবশতই কোভিড পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বর্যা এবং আরাধ্যাকেও।

আরও পড়ুনঃ করোনা থাকবে ১ বছর, তাই ১ বছর ফ্রি রেশন দিচ্ছেন মুখ্যমন্ত্রী! কেষ্ট

বাড়ির পরিচারকদেরও কোভিড টেস্ট হয়। এরপরই শনিবার রাতে খবর আসে যে, করোনার উপস্থিতি ধরা পড়েছে অভিষেক বচ্চনের শরীরেও। অভিষেক বচ্চন নিজেই ট্যুইট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। তিনি ট্যুইটে লিখেছেন, আজ আমি এবং আমার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমাদের দুজনের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। আমি এবং বাবা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছি।

অভিষেক আরও জানিয়েছেন, আমাদের বাড়ির সবার এবং সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবাই শান্ত থাকুন ধৈর্য্য ধরুন। বিচলিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। তবে ভাল খবর হল জয়া বচ্চন, আরাধ্যা বা ঐশ্বর্য কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

আর অমিতাভ বচ্চনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ, এদিন তিনি বলেন “অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথম দিকে অনেক সেলিব্রিটিই নিয়ে এসেছেন করোনা। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে। ওনার সুস্থতা কামনা করি।” দিলীপ ঘোষের এই মন্তব্য ভালভাবে নেননি অমিতাভ ভক্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত