বি টাউনে করোনা ঝড়, এবার আক্রান্ত অনুপম খেরের মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মা। রবিবার সকালে টুইট করে অভিনেতা জানিয়েছেন, তাঁর মা দুলারিদেবীর সোয়াব টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝিও। যথেষ্ট সতর্কতা অবলম্বনের পরেও তাঁদের করোনা হয়েছে বলে জানিয়েছেন অনুপম খের। তবে সকলেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা। পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় অনুপম নিজেরও কোভিড টেস্ট করিয়েছিলেন।

তবে তাঁর রিপোর্ট এসেছে নেগেটিভ। প্রসঙ্গত গত কাল করোনা পজিটিভ হয়েছেন বিগ বি ও এর পর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কালই  অভিষেকের শরিরেও ধরা পড়ল করোনা ভাইরাসের অস্তিত্ব।। শনিবার সন্ধে বেলা বলিউড অভিনেতাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

 পরে অমিতাভ নিজেই জানান যে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর পর জানা যায় অভিষেক ও করোনা আক্রান্ত। এর পরেই চিন্তা বারে পরিবারের অন্য সদস্যদের তাহলে কি অবস্থা? আজ সকালে খবর আসে জয়া বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর