Home Blog Page 6339

বিন্দুমাত্র লজ্জা থাকলে ক্ষমা চান, ধিক্কার মমতাঃ অধীর চৌধুরী।

বিন্দুমাত্র লজ্জা থাকলে ক্ষমা চান

নজরবন্দি ব্যুরো: বিন্দুমাত্র লজ্জা থাকলে ক্ষমা চান, মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি আক্রমণ অধীর চৌধুরীর। একদিকে যখন দেশজুড়ে বচ্চন দের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে চলছে হাঁ হুতাশ, হচ্ছে যজ্ঞ তখন অন্যদিকে বুক ভাসিয়ে কাঁদছেন সরকারি চরম অব্যাবস্থার কবলে পড়া সদ্য সন্তানহারা মা-বাবা। বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ।

আরও পড়ুনঃ বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ। #Exclusive

তিন-তিনটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল শ্বাসকষ্টে ছটফট করতে থাকা উত্তর ব্যারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যাকে। আর এই গড়িমসির জন্য মৃত্যু হয়েছে এই যুবকের। মৃত্যুর পরেই একাধিক হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের লোকজন। একমাত্র সন্তান যাতে চিকিৎসাটুকু পায়, সে জন্য শেষমেশ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এসে আত্মহত্যা করার হুমকি দেন বাবা-মা। অনেক পরে ভর্তি হলেও, প্রাণে বাঁচেনি শুভ্রজিৎ।

এই নিয়ে কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে, তাঁর কথায় বিন্দুমাত্র লজ্জাবোধ বেঁচে থাকলে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যে একটি ১২ ক্লাসের যুবক করোনার যন্ত্রনায় চিকিৎসা না পেয়ে ছটফট করে মারা গেল তা নিয়ে কোন উচ্চবাচ্য না করলেও অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে ট্যুইট করতে ভোলেন নি মমতা বন্দ্যোপাধ্যা য়।

ইউটিউবে সাবস্ক্রাইব করুন নজরবন্দি কে

অধীর চৌধুরী এদিন বলেছেন, “হাসপাতালে বেড না পেয়ে বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যু, ― স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর লজ্জা নেই??? কিসের এত বড় বড় বাতেলা ?সরকার পুরোপুরি ব্যর্থ, তাই মানুষ নিজেরা সতর্ক হোন, করোনা-র সাথে লড়াই করতে আত্মরক্ষা করতে নিজেরা সতর্ক হোন,
ছেলেটার মৃত্যু নয়, হত্যা করা হল, ধিক ধিক ধিক্কার।”

প্রসঙ্গত রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে সেফ হোম রয়েছে ১০৬ টি। যার মধ্যে বেড রয়েছে ৬ হাজার ৯০৮ টি এবং সেখানে ভর্তি রয়েছেন মাত্র ২৪৭ জন! তাহলে কি এই তথ্য শুধুই জনগন কে ভাঁওতা দেওয়ার জন্যে? নাকি বেড আছে কিন্তু করোনা আক্রান্তদের সেখানে সুযোগ দেওয়া হয় চাকরি বাকরির মতই নেতাদের সুপারিশে? উঠছে একাধিক প্রশ্ন। বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ?

অধীর বাবু আরও বলেন, “করোনা আক্রান্ত হচ্ছে, হাসপাতালে বেড নেই। একজন  রোগীর মাকে বলতে হচ্ছে ভর্তি না নিলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে, বিন্দুমাত্র সম্মান বোধ থাকে, বিন্দুমাত্র মর্যাদাবোধ থাকে তাহলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান।”

আসছে নতুন বিপদ, ১১টি অ্যাপ প্লে স্টোর থেকে সরাল গুগল।

Google play
Google play

নজরবন্দি ব্যুরোঃ ১১টি অ্যাপ নিয়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। ইতিমধ্যেই সেই অ্যাপগুলি ব্লক করেছে গুগল প্লে স্টোর। জানানো হয়েছে, নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার পরেই এই অ্যাপগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

সম্প্রতি নিরাপত্তার কারণে ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে। তার মধ্যে, টিকটক, শেয়ারইট-এর মতো অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে। শুধু ভারতেই নয়, অনেক দেশেই এই মুহূর্তে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশ কিছু অ্যাপের উপরে নিষেধাজ্ঞার কথা ভাবছে বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ ১১ টি অ্যাপ গুলি হল… com.imagecompress.android, com.relax.relaxation.androidsms, com.cheery.message.sendsms (two different instances), com.peason.lovinglovemessage, com.contact.withme.texts, com.hmvoice.friendsms, com.file.recovefiles, com.LPlocker.lockapps, com.remindme.alram এবং com.training.memorygame।

অতিরিক্ত ম্যাল ওয়্যার ডাউনলোডে সক্ষম গুগল প্লে-র এই নতুন স্পাইওয়্যার হল জোকার ড্রপার এবং প্রিমিয়াম ডায়ালার । ইউজারদের অজান্তে বা সম্মতি ছাড়াই এরা প্রিমিয়ার পরিষেবাযর জন্য নিজেই সাবস্ক্রাইব করে নেয় ইউজারদের এবং যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা ছিল রেখেছিল, গুগল প্লে এর সুরক্ষা কাঠামোর আওতায় তাদের সনাক্ত করা যায়নি।

চেক পয়েন্ট সতর্ক করে জানিয়েছে যে গুগল প্লে-র সুরক্ষা ব্যাবস্থায় জোকার ম্যালওয়্যার সনাক্ত করা শক্ত এবং ফলস্বরূপ এটি প্লে স্টোরে খুব সহজেই ফিরে আসতে পারে। সিকিউরিটি রিসার্চারদের মতে এই ধরণের অ্যাপ কারো মোবাইলে ডাউনলোড করা থাকলে তা মত দ্রুত সম্ভব অবশ্যই আন ইন্সটল করা উচিত।

বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ। #Exclusive

ঠান্ডা মাথায় খুন শুভ্রজিৎ কে?

নজরবন্দি ব্যুরো: একদিকে যখন দেশজুড়ে বচ্চন দের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে চলছে হাঁ হুতাশ, হচ্ছে যজ্ঞ তখন অন্যদিকে বুক ভাসিয়ে কাঁদছেন সরকারি চরম অব্যাবস্থার কবলে পড়া সদ্য সন্তানহারা মা-বাবা। বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ।

তিন-তিনটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল শ্বাসকষ্টে ছটফট করতে থাকা উত্তর ব্যারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যাকে। আর এই গড়িমসির জন্য মৃত্যু হয়েছে এই যুবকের। মৃত্যুর পরেই একাধিক হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের লোকজন। একমাত্র সন্তান যাতে চিকিৎসাটুকু পায়, সে জন্য শেষমেশ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এসে আত্মহত্যা করার হুমকি দেন বাবা-মা। অনেক পরে ভর্তি হলেও, প্রাণে বাঁচেনি শুভ্রজিৎ।

সিতাই বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরে বড় ধাক্কা; ১৬ টি পরিবার নাম লেখাল তৃণমূলে

কিন্তু হাসপাতালে ভর্তি করতে হলে বাবা মা কে আত্মহত্যার হুমকি দিতে হবে কেন! রাজ্য সরকার তোঁ প্রতিদিন দামাদা বাজিয়ে চলে রাজ্যে পর্যাপ্ত বেড রয়েছে। যদি সোজাসাপ্টা হিসেবে দেখাহয় রাজ্য সরকারের আজকেও তথ্য বলছে রাজ্যে সেফ হোম রয়েছে ১০৬ টি। যার মধ্যে বেড রয়েছে ৬ হাজার ৯০৮ টি এবং সেখানে ভর্তি রয়েছেন মাত্র ২৪৭ জন! তাহলে কি এই তথ্য শুধুই জনগন কে ভাঁওতা দেওয়ার জন্যে? নাকি বেড আছে কিন্তু করোনা আক্রান্তদের সেখানে সুযোগ দেওয়া হয় চাকরি বাকরির মতই নেতাদের সুপারিশে? উঠছে একাধিক প্রশ্ন। বেডের অভাব নেই, সরকারি ভাঁওতা’র কারনে মারা পড়ল শুভ্রজিৎ?

এই সব প্রশ্ন যখন উঠছে তখন খুনের অভিযোগ দায়ের করলেন মৃতের মা শ্রাবণী চট্টোপাধ্যায়। আজ, রবিবার বেলঘড়িয়া থানায় লিখিত এফআইআর করে মা। তিনি দাবি করেন, ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে তাঁর ১৮ বছরের ছেলেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের তরফে। তাঁদের অভিযোগ, ইচ্ছে করে ভর্তি নেওয়া হয়নি তাঁদের ছেলেকে। চিকিৎসায় গাফিলতি করা হয়েছে।

কর্তব্য এড়িয়ে গেছে মিডল্যান্ড-সহ তিন তিনটি হাসপাতাল। তার উপরে মাত্র ৫ মিনিটে ছেলের লালারস সংগ্রহ করে জানান হয়েছে, ছেলে কোভিড পজিটিভ। এই ৫ মিনিটের মধ্যে কি করে এই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া সম্ভব? সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী যেখানে বারবার পুলিশের সাহায্য নিতে বলছেন, সেখানে প্রশাসন তাদের দায়িত্ব পালন করে নি। তাঁদের আরও অভিযোগ, স্বাস্থ্যভবনের হেল্পলাইনে বার দশেক ফোন করেও লাভ হয়নি। কলকাতা পুলিশের হেল্পলাইনে ফোন করেও কোনও উত্তর পাওয়া যায় নি।

সিতাই বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরে বড় ধাক্কা; ১৬ টি পরিবার নাম লেখাল তৃণমূলে

নজরবন্দি ব্যুরো: সামনেই ২১-এর বিধানসভা নির্বাচন। আর এই করোনা আবহেও তার প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে এই রাজ্যের রাজনৈতিক দল গুলি। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই শাসক বিরোধী কোনও দল। প্রতিদিন খবরে চোখ রাখলেই বোঝা যাবে গ্রামে-গঞ্জে দল বদলের খেলা চলছে।

কেউ বা তৃণমূলে যোগ দিচ্ছেন, আবার কেউবা বিজেপিতে নাম লেখাচ্ছেন। যদিও দলবদলকারী রাজনৈতিক নেতা বা সমর্থকদের প্রত্যেকের পৃথক পৃথক যুক্তি আছে। বিজেপিতে বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া নেতৃত্বে সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তি শালী করতেই ১৬ টি পরিবারের মোট ৬৫ জন বিজেপি সমর্থক বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়ার হাত ধরে তৃণমূলে নাম লেখালেন।

এর ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি যে আরও কিছুটা বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক নিজেই। বিধায়ক তাঁদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

এই দলবদলের মঞ্চে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার তৃণমূল নেতৃত্ব। যদিও এই এই দলবদলের খবরকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ওই এলাকার বিজেপি নেতারা।

অমিতাভ-অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল, স্যানিটাইজ করা হচ্ছে বাংলো

নজরবন্দি ব্যুরোঃ রবিবার বাবা-ছেলে দুজনেই টুইটারে পোস্ট করে তাদের কোভিড পজিটিভ হওয়ার কথা জানান। হাসপাতালে আপাতত আইসোলেশনে রয়েছেন তাঁরা। রবিবার তাঁদের বামলো জনক, জলসা ও প্রতীক্ষা স্যানিটাইজ করার কাজ চলছে।বিএমসির তরফে পিটিআইকে জানানো হয়, ‘বিএমসির একটি দল অমিতাভ বচ্চনের বাংলো জনক, জলসা ও প্রতীক্ষায় পৌঁছে গিয়েছে এবং একে একে প্রত্যেকটি স্যানিটাইজ করার কাজ চলছে।’

আরও পড়ুনঃ অনেক সেলিব্রিটিই করোনা এনেছেন! অমিতাভ প্রসঙ্গে বক্তা দিলীপ।https://najarbandi.in/dilip-ghosh-comment-about-celebrity-corona-positive/

প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ আগেই জানিয়েছেন জয়া বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন-সহ পুরো বচ্চন পরিবার সোয়্যাব টেস্ট করাবেন।  পরে জানা যায় জয়া বচ্চনের নেগেটিভে হলেও ঐশ্বর্য ও তার মেয়ে আরাদ্ধা পজেটিভে হয়েছেন।শনিবার ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ও তাঁর ৪৪ বছরের ছেলে অভিষেক করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে আতঙ্কিত সকলে। বলিউড তারকারা টুইট করে বিগবির আরোগ্য কামনা করছেন।

বচ্চন পরিবারের এই সংবাদে উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “শ্রী অমিতাভ বচ্চনের করোনায় সংক্রমিত হওয়ার খবরে দুঃখিত। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। শীঘ্র সুস্থ হয়ে উঠুন।” অপর দিকে বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করার জন্য অভিষেক বচ্চনকে ধন্যবাদ জানিয়েছে। সেই সঙ্গে বিগ বি আর তাঁর দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা জানিয়েছে। শনিবার অভিষেক ট্যুইট করে জানিয়েছিলেন যে বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করছে বচ্চন পরিবার।শেষ পাওয়া খবর অনুযায়ী, অমিতাভ ও অভিষেক দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল ।

হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, খুব কম উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ ও অভিষেক । দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল । দু’জনেরই অন্যান্য টেস্ট করা হচ্ছে । চিকিত্‍সকদের কড়া নজরে রয়েছেন বিগবি ও জুনিয়ার বি । অমিতাভকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ।

রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব। দেখুন জেলার চিত্র। #Exclusive

পুর্ব মেদিনীপুরে ব্যাপক সংক্রমণ করোনার

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব, জেলায় রেকর্ড ভাঙা সংক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কনটেনমেন্ট জোনে আবার শুরু হয়েছে কড়া লকডাউন, চলবে ৭ দিন। কিন্তু রাজ্যে থামার কোন লক্ষন নেই করোনা ভাইরাসের। বাংলায় করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত। আজ রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের।

রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার অবস্থা সবথেকে করুন। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিনের ৪৫৪ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৯ হাজার ৬০৮ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৩ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৯৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫৪১ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৫৬৮ জন।

আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন রেকর্ড সংখ্যক ৩৫৭ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৯। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪৬৫  জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬১ জন, যা এই জেলার ক্ষেত্রে রেকর্ড। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২২৮। আজ ৪টি মৃত্যু বেড়ে জেলায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

হাওড়া জেলার ক্ষেত্রে ফের ব্যাপক হারে শুরু হয়েছে সংক্রমণ, জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১২৭ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫২ জন। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ২ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪৬ জন।

কলকাতা, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা, হুগলী, জলপাইগুড়ি, মালদা এবং দার্জিলিং সহ সংকটজনক রাজ্যের ১০ জেলা, রাজ্যের প্রায় ১০টি জেলায় হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন প্রায় সবকটি জেলায় সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে। রাজ্যের গ্রামাঞ্চলে করোনার তাণ্ডব। দেখুন জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 12th JULY REPORT FINAL page 002

রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

mamata banerjee 12th july

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার! লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে ৭ দিনের জন্যে। এদিকে করোনার দূর্বার গতি রাজ্যে!

আরও পড়ুনঃ ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত! ফের কড়া লকডাউনের পথে দেশ?

গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ১ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয় ২৬ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ আগে আপারের নিয়োগ, পরে নতুন বিজ্ঞপ্তি।

করোনার দূর্বার গতি রাজ্যে আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন! জন, যা রেকর্ড। নতুন ১৫৬০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৩ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৬ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩২।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২২ জন। এদিনের ৬২২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৫৮১ জন। এদিন ৬২২ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১.৯০ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে চলতি সপ্তাহে নেমে এল প্রায় পাঁচ শতাংশ । অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ৫০০ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৯১২ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ৭০৯ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ১৭ হাজার ৭৯। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৫৬ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

WB DHFW Bulletin 12th JULY REPORT FINAL page 001 1

আজ ২১, দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত বেড়ে ৩২২

অঞ্জন বল, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত ২১ জন।এদের মধ্যে আইনজীবী, সিভিক ভলেন্টিয়ার, সরকারি কর্মী রয়েছে । রবিবার রিপোর্ট মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২ জন। আজকের ২১ জনের তালিকায় আবারও আইনজীবী, সিভিক ভলেন্টিয়ার, সরকারি কর্মী রয়েছে।

জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ থেকে আসা রিপোর্ট অনুযায়ী ২১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ২১ জনের মধ্যে বালুরঘাটের ৮, তপনের ৫, গঙ্গারামপুরের ৩, কুমারগঞ্জের ২ ও হরিরামপুরের ৩ জন রয়েছে।

আরও পড়ুনঃ আগে আপারের নিয়োগ, পরে নতুন বিজ্ঞপ্তি।

বালুরঘাটে ৮ জনের মধ্যে পতিরাম বিএসএফ গেটে ১, নারায়ণপুর ঘাটকালী ১, সুভাষ কর্ণারে ২, রঘুনাথপুরে ১, বালুরঘাট জেলা আদালতের ২ আইনজীবী ও মঙ্গলপুরের ১ জন। এছাড়াও তপনের ৫ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছে। কুমারগঞ্জ বিডিও অফিসের ১ আধিকারিক ও জাখিরপুরের ১ ব্যক্তি আক্রান্ত। গঙ্গারামপুরের কালদিঘিতে ২ ও সুকদেবপুরের ১ জন। এবং হরিরামপুরের ডাঙ্গরামে ২ ও বাগিচাপুরে ১ জন কোরোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। গতকাল অর্থাৎ শনিবার বিকেল পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে চিকিৎসার ব্যবস্থা করচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। যদিও এনিয়ে এখুনি সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা।

আগে আপারের নিয়োগ, পরে নতুন বিজ্ঞপ্তি।

vartual meet
শুরু হবে পঠন পাঠন। শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের।

নজরবন্দি ব্যুরো: আগে আপারের নিয়োগ, তার পরে নতুন বিজ্ঞপ্তির কথা ভাবুক কমিশন। বেশ কয়েক বছর ধরে আইনি জটে আটকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। শেষ পাওয়া হিসাব অনুসারে প্রায় ১৪ হাজারের কাছাকাছি শূন্য পদ রয়েছে উচ্চ প্রাথমিকে। সম্প্রতি আইনি জটের দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের কাছে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন।

আদালতের নির্দেশে গত বছরের পুজোর ঠিক আগেই কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে। কিন্তু সেই মেধাতালিকায় গরমিলের অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরীক্ষার্থীদের বড় অংশ। পুজোর পরেই আদালত উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়ায় পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াই আটকে যায়।

আরও পড়ুনঃ ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা রাজ্যের!

আগে আপারের নিয়োগ, তার পরে নতুন বিজ্ঞপ্তির কথা ভাবুক কমিশন। কিছু মাস আগে সেই আইনি প্রক্রিয়ায় ত্বরান্বিত করতে আসরে নামে স্কুল শিক্ষা দফতরও। অপরদিকে বেশ কয়েকবছর ধরে বিতর্ক চলার পরে নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে কমিশন। কিন্তু উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না এসএসসি। এর ফলে রাজ্যের স্কুল গুলিতে শিক্ষকের অভাব থাকলেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে পারছে না কমিশন।

টাটকা খবরঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

ইতিমধ্যেই নয়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে নয়া বিধিও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। ওই নয়া বিধি মোতাবেক, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হলে উচ্চ প্রাথমিক,নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে জারি করতে হবে। যা নিয়ে সমস্যায় স্কুল সার্ভিস কমিশন। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই তিনটি বিভাগেরই প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। সেই শূন্যপদগুলিতেও দ্রুত নিয়োগ করতে চায় সরকার।

পাশাপাশি, উচ্চ প্রাথমিক পরীক্ষায় ২০১৫ সালে উপযুক্ত নাম্বার নিয়ে টেট পাস করে এবং B. ED করে দীর্ঘদিন যন্ত্রণার সাথে দিন কাটাচ্ছে হাজার হাজার চাকরি প্রার্থী। তাঁদের অভিযোগ, আমাদের কেস পেন্ডিং আছে, ভেরিফিকেশন এ ডাকা হয়নি কিন্তু যাদের ট্রেনিং নেই তাঁদের ভেরিফিকেশন এ ডাকা হয়েছে এই দীর্ঘ দিনের বঞ্চনা আর কতদিন চলবে? ট্রেনিং ছাড়া নিয়োগ হবে না বলার পরেও নন ট্রেনিং রা কিভাবে ভেরিফিকেশন এর সুযোগ পায়?

প্রসঙ্গত, উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বঞ্চনার এখন সাত বছর চলছে। এই অবস্থায় বঞ্চিত চাকরিপ্রার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। বাড়িতে বসে অনশন, ফেসবুক লাইভ বা অবস্থান বিক্ষোভের সাথে গন ইমেল, ট্যুইট সবই করেছেন তাঁরা। এখন চলছে জেলায় জেলায় ডিআই দের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। আর একই সাথে চলছে রাজ্য থেকে নির্বাচিত জন প্রতিনিধিদের কাছে সশরীরে পৌঁছে গিয়ে তাঁদের কাছে চিঠি সম্বলিত বঞ্চনার প্রতিবাদ কর্মসূচী। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী সাংসদ এবং পুরো প্রধান দের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা।

অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে, শুধু নিজে ভাল খেললে হবে না! বিরাটকে সৌরভ

অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে, শুধু নিজে ভাল খেললে হবে না! বিরাটকে বললেন সৌরভ গাঙ্গুলি। এ বছরের শেষদিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।

নজরবন্দি ব্যুরোঃ অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে, শুধু নিজে ভাল খেললে হবে না! বিরাটকে বললেন সৌরভ গাঙ্গুলি। এ বছরের শেষদিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় গিয়ে মাঠে নামার আগে ১৪ দিনের জন্য হোটেল বন্দি হয়ে থাকতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের।

এতদিন কোয়ারেন্টিনে থাকার শর্তে অখুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছেন। সাথে সাথে তিনি কিন্তু এ বার কোহালিদের কাজটা আগের বারের থেকেও কঠিন বলে মনে করেন । চ্যালেঞ্জ আগের থেকে কঠিন হলেও প্রাক্তন ভারত অধিনায়কের পূর্ণ আস্থা রয়েছে ‘চিফ’ কোহালির উপরে।

আরও পড়ুনঃ আইসিসি-র প্রেসিডেন্ট পদ নিয়ে এই প্রথম মুখ খুললেন মহারাজ, কি বললেন তিনি?

অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে প্রসঙ্গে সৌরভ বলেন, ”বিরাটকে আমি চিফ বলেই ডাকি। আমি ওকে বলেছি, তুমি বিরাট কোহালি। তুমি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছো। দল নিয়ে যখন খেলতে নামো, তখন সবাই তোমার দিকেই তাকিয়ে থাকে। তোমার কাছ থেকে আমার অনেক প্রত্যাশা। অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নিজে ভাল খেললে হবে না, জিতে ফিরতে হবে।” সিরিজ শুরুর আগেই অগ্রজ অধিনায়ক বার্তা পাঠালেন অনুজকে।