রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার! লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছিল রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জোন গুলিতে ফের নিশ্ছিদ্র লকডাউন ঘোষণা করা হয়েছে ৭ দিনের জন্যে। এদিকে করোনার দূর্বার গতি রাজ্যে!

আরও পড়ুনঃ ৩ দিনেই লক্ষাধিক আক্রান্ত! ফের কড়া লকডাউনের পথে দেশ?

গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গতকাল নজিরবিহীন ভাবে একদিনেই সংক্রামিত হন ১ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয় ২৬ জনের। কিন্তু আজ সেই সংখ্যাও পেরিয়ে গিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।

আরও পড়ুনঃ আগে আপারের নিয়োগ, পরে নতুন বিজ্ঞপ্তি।

করোনার দূর্বার গতি রাজ্যে আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন! জন, যা রেকর্ড। নতুন ১৫৬০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ১৩ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৬ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩২।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২২ জন। এদিনের ৬২২ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৫৮১ জন। এদিন ৬২২ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১.৯০ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে চলতি সপ্তাহে নেমে এল প্রায় পাঁচ শতাংশ । অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ৫০০ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৯১২ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ৭০৯ টি, যা এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ১৭ হাজার ৭৯। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৬ হাজার ৮৫৬ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!

WB DHFW Bulletin 12th JULY REPORT FINAL page 001 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর