নজরবন্দি ব্যুরোঃ ১১টি অ্যাপ নিয়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। ইতিমধ্যেই সেই অ্যাপগুলি ব্লক করেছে গুগল প্লে স্টোর। জানানো হয়েছে, নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার পরেই এই অ্যাপগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ রাজ্যে একদিনেই আক্রান্ত ১৫৬০ জন! ৫% কমে গেল সুস্থতার হার। #Exclusive


সম্প্রতি নিরাপত্তার কারণে ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে। তার মধ্যে, টিকটক, শেয়ারইট-এর মতো অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে। শুধু ভারতেই নয়, অনেক দেশেই এই মুহূর্তে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশ কিছু অ্যাপের উপরে নিষেধাজ্ঞার কথা ভাবছে বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ ১১ টি অ্যাপ গুলি হল… com.imagecompress.android, com.relax.relaxation.androidsms, com.cheery.message.sendsms (two different instances), com.peason.lovinglovemessage, com.contact.withme.texts, com.hmvoice.friendsms, com.file.recovefiles, com.LPlocker.lockapps, com.remindme.alram এবং com.training.memorygame।
অতিরিক্ত ম্যাল ওয়্যার ডাউনলোডে সক্ষম গুগল প্লে-র এই নতুন স্পাইওয়্যার হল জোকার ড্রপার এবং প্রিমিয়াম ডায়ালার । ইউজারদের অজান্তে বা সম্মতি ছাড়াই এরা প্রিমিয়ার পরিষেবাযর জন্য নিজেই সাবস্ক্রাইব করে নেয় ইউজারদের এবং যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা ছিল রেখেছিল, গুগল প্লে এর সুরক্ষা কাঠামোর আওতায় তাদের সনাক্ত করা যায়নি।
চেক পয়েন্ট সতর্ক করে জানিয়েছে যে গুগল প্লে-র সুরক্ষা ব্যাবস্থায় জোকার ম্যালওয়্যার সনাক্ত করা শক্ত এবং ফলস্বরূপ এটি প্লে স্টোরে খুব সহজেই ফিরে আসতে পারে। সিকিউরিটি রিসার্চারদের মতে এই ধরণের অ্যাপ কারো মোবাইলে ডাউনলোড করা থাকলে তা মত দ্রুত সম্ভব অবশ্যই আন ইন্সটল করা উচিত।










