সিতাই বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরে বড় ধাক্কা; ১৬ টি পরিবার নাম লেখাল তৃণমূলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই ২১-এর বিধানসভা নির্বাচন। আর এই করোনা আবহেও তার প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে এই রাজ্যের রাজনৈতিক দল গুলি। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই শাসক বিরোধী কোনও দল। প্রতিদিন খবরে চোখ রাখলেই বোঝা যাবে গ্রামে-গঞ্জে দল বদলের খেলা চলছে।

কেউ বা তৃণমূলে যোগ দিচ্ছেন, আবার কেউবা বিজেপিতে নাম লেখাচ্ছেন। যদিও দলবদলকারী রাজনৈতিক নেতা বা সমর্থকদের প্রত্যেকের পৃথক পৃথক যুক্তি আছে। বিজেপিতে বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া নেতৃত্বে সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তি শালী করতেই ১৬ টি পরিবারের মোট ৬৫ জন বিজেপি সমর্থক বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়ার হাত ধরে তৃণমূলে নাম লেখালেন।

এর ফলে ওই এলাকায় তৃণমূলের শক্তি যে আরও কিছুটা বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক নিজেই। বিধায়ক তাঁদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

এই দলবদলের মঞ্চে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার তৃণমূল নেতৃত্ব। যদিও এই এই দলবদলের খবরকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ওই এলাকার বিজেপি নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন