আজ ২১, দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত বেড়ে ৩২২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত ২১ জন।এদের মধ্যে আইনজীবী, সিভিক ভলেন্টিয়ার, সরকারি কর্মী রয়েছে । রবিবার রিপোর্ট মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২ জন। আজকের ২১ জনের তালিকায় আবারও আইনজীবী, সিভিক ভলেন্টিয়ার, সরকারি কর্মী রয়েছে।

জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ থেকে আসা রিপোর্ট অনুযায়ী ২১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ২১ জনের মধ্যে বালুরঘাটের ৮, তপনের ৫, গঙ্গারামপুরের ৩, কুমারগঞ্জের ২ ও হরিরামপুরের ৩ জন রয়েছে।

- Advertisement -

আরও পড়ুনঃ আগে আপারের নিয়োগ, পরে নতুন বিজ্ঞপ্তি।

বালুরঘাটে ৮ জনের মধ্যে পতিরাম বিএসএফ গেটে ১, নারায়ণপুর ঘাটকালী ১, সুভাষ কর্ণারে ২, রঘুনাথপুরে ১, বালুরঘাট জেলা আদালতের ২ আইনজীবী ও মঙ্গলপুরের ১ জন। এছাড়াও তপনের ৫ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছে। কুমারগঞ্জ বিডিও অফিসের ১ আধিকারিক ও জাখিরপুরের ১ ব্যক্তি আক্রান্ত। গঙ্গারামপুরের কালদিঘিতে ২ ও সুকদেবপুরের ১ জন। এবং হরিরামপুরের ডাঙ্গরামে ২ ও বাগিচাপুরে ১ জন কোরোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। গতকাল অর্থাৎ শনিবার বিকেল পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে চিকিৎসার ব্যবস্থা করচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। যদিও এনিয়ে এখুনি সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর