কিছুটা স্বস্তি বচ্চন পরিবারে, জয়া,ঐশ্বর্য ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা পজিটিভ অভিষেক, বিগ বি অমিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত কালই  অভিষেকের শরিরেও ধরা পড়ল করোনা ভাইরাসের অস্তিত্ব।। শনিবার সন্ধে বেলা বলিউড অভিনেতাকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

তবে ঠিক কোন সমস্যার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেতা, তা জানা যায়নি প্রথমটায়। পরে অমিতাভ নিজেই জানান যে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এর পর জানা যায় অভিষেক ও করোনা আক্রান্ত। এর পরেই চিন্তা বারে পরিবারের অন্য সদস্যদের তাহলে কি অবস্থা? আজ সকালে খবর আসে জয়া বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বচ্চন পরিবারে কর্মরত কোনও কর্মীরও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে এমন খবর পাওয়া যায়নি। গতকাল রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। বিগ বি বলেন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদের কোভিড টেস্ট করানো হচ্ছে। 

পাশাপাশি তিনি এও বলেন যে গত দশ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই টেস্ট করিয়ে নেন। অপর দিকে শনিবারের তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর