Kalyani AIIMS scam: এমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর CID, বিজেপি বিধায়ক নিলাদ্রিশেখরকে জেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে একের পর এক দুর্নীতি মামলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দল গুলি। পর পর একাধিক মামলা হাইকোর্টের অধীনে তদন্তভার পড়েছে তদন্তকারীদের ওপর। আর এই দুর্নীতি মামলা গুলির মধ্যে অন্যতম হল এইমসের নিয়োগ দুর্নীতি। আর এই মামলায় প্রথম থেকেই তদন্ত নেমেছিল CID। একাধিকবার বাধা আসার পরও তদন্তে সেই রকম ভাবে গতি ফেরেনি। তবে এবার ফের একবার এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানাকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ Raju Jha Murder: রাজু ঝার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার, ১৯ দিন পরে সাফল্য পুলিশের

WhatsApp Image 2023 04 19 at 1.27.25 PM 2

জানা গিয়েছে, বুধবার ফের ভবানিভবনে তলব করা হয় বিজেপি নেতাকে। তিনি হাজিরাও দেন। এই নিয়ে নীলাদ্রি মোট দু’বার সিআইডি ভবনে হাজিরা দিলেন। এর আগে বিজেপি বিধায়কের মেয়েকেও দুদফায় জিজ্ঞাসাবাদ করে CID! মেয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আবারও বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানিয়েছে CID আধিকারিকরা।

WhatsApp Image 2023 04 19 at 1.27.25 PM 1

সিআইডি সূত্রে খবর, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা এর আগে তুলে ধরেছিলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ করা হয়েছে। এরপর বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। এরপরেই তদন্তে নামে সিআইডি। তদন্তে জেরে এফআইআরে নাম উঠে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

এমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর CID, বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানাকে তলব

WhatsApp Image 2023 04 19 at 1.27.25 PM
এমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর CID, বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানাকে তলব

প্রসঙ্গত, Kalyani AIIM-র দুর্নীতির মামলায় তৎপর CID। এই মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে বিজেপির একাংশের নেতা-মন্ত্রীদের। তার মধ্যে অন্যতম বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, বিজেপি নেতা তার প্রভাব খাটিয়ে নিজের মেয়ে মৈত্রেয়ীকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতেই এই মামলার তদন্তের জন্য বাঁকুড়ায় নীলাদ্রি শেখরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদও করেন CID-র আধিকারিকরা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত