ফের একবার এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষে তলব করা করল সিআইডি। জানা গিয়েছে, কল্যাণী এইমসে পুত্র-বধূকে নিয়োগ কাণ্ডে তদন্ত শুরু করেই সিআইডি নজরে আসেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এর আগেও বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও তাঁর মেয়েকে তলব করলেও এইবার দুর্নীতির মামলায় বঙ্কিমকে তলব করল রাজ্যের তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না বলেই সিআইডিকে জানিয়েছেন বিজেপি বিধায়ক। পাশাপাশি ভোট মিটলে তারপর হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার ফের ভবানিভবনে তলব করা হয় বিজেপি নেতাকে। তিনি হাজিরাও দেন। এই নিয়ে নীলাদ্রি মোট দু’বার সিআইডি ভবনে হাজিরা দিলেন। এর আগে বিজেপি বিধায়কের মেয়েকেও দুদফায় জিজ্ঞাসাবাদ করে CID! মেয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আবারও বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানিয়েছে CID আধিকারিকরা।
ভোটের আগে চাকরির দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই টাকা ফেরত না দিতেই এবার পুলিশের দ্বারস্থ এক ব্যক্তি। অভিযোগ উঠেছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ, নিয়োগের নামে টাকা নিয়েছিলেন বিজেপি বিধায়ক, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত এইমসের কর্মচারীরা। তাই তাঁদের বিরুদ্ধে তদঞ্জত করতে গেলে কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন। সোমবার সিআইডিকে স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এইমসের নিয়োগ দুর্নীতির তদন্তে লাগবে কেন্দ্রের অনুমতি। সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে সিআইডি কর্তাদের।
AIIMS -এর নিয়োগ দুর্নীতিতে তদন্ত কতদূর? তা জানতে সিআইডির কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন আগামী ১৬ অগাস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।