AIIMS: এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি। এইমসে বেআইনি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে পৌঁছলেন সিআইডির আধিকারিকরা। জানা যাচ্ছে, বিজেপি বিধায়কের মেয়েক জিজ্ঞাসাবাদ করতেই উপস্থিত হয়েছেন সিআইডির আধিকারিকরা।

আরও পড়ুনঃ SSC TET Scam: তেহট্টের পর চাপড়া, আর্থিক প্রতারনায় অভিযুক্ত আরও এক বিধায়ক

সিআইডি সূত্রে খবর, এর আগেই জিজ্ঞাসাবাদের জন্য নীলাদ্রিশেখর দানার মেয়েকে নোটিশ দেওয়া হয়েছিল সিআইডির তরফে। কিন্তু সময় চেয়েছিলেন বিধায়ক কন্যা। পরে সিআইডির তরফে জানানো হয়েছে, আজ জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেই আজ দুপুর ১ টা নাগাদ সিআইডির চার জন আধিকারিক বাঁকুড়ার বিধায়কের বাড়িতে উপস্থিত হলেন। তাঁর মেয়ে মৈত্রি দানাকে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডির আধিকারিকরা। উপস্থিত হয়েছেন আইনজীবী।

এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিজেপি বিধায়কের বাড়িতে হানা 
এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিজেপি বিধায়কের বাড়িতে হানা 

সিআইডি সূত্রে খবর, নিয়োগ কীভাবে হয়েছে? নিয়োগের ক্ষেত্রে কী কী তথ্যের প্রয়োজন হয়েছিল? আর কারা যুক্ত গোটা বিষয়টার মধ্যে? সবটাই জানতে চাওয়া হয়েছে।

সিআইডি সূত্রে খবর, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা এর আগে উল্লেখ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই সমস্ত নথি কল্যাণী থানার তরফে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিজেপি বিধায়কের বাড়িতে হানা 

এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিজেপি বিধায়কের বাড়িতে হানা 
এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিজেপি বিধায়কের বাড়িতে হানা 

সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

এর আগে ১৩ তারিখ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধু অনুসুয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আজ আরও এক বিধায়কের বাড়িতে হানা দিলি সিআইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত