SSC TET Scam: তেহট্টের পর চাপড়া, আর্থিক প্রতারনায় অভিযুক্ত আরও এক বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তেহট্টের পর চাপড়া। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়কের। নাম জড়াল চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের। অভিযোগ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়কের। একইসঙ্গে অভিযোগ উঠেছে রুকবানুরের ছায়াসঙ্গী শুকদেব ব্রহ্মর বিরুদ্ধে। তেহট্টের পর এবার চাপড়ার তৃণমূল বিধায়কের নাম জড়ানোয় প্রবল অস্বস্তিতে তৃণমূল বিধায়ক।

আরও পড়ুনঃ Parliament: সংসদ চত্বরে করা যাবে না ধর্না, ফরমান জারি

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্ত চলাকালীন তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তলব করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক বিধায়কের। এমনকি শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ পত্র এবং নামের তালিকাও কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। এরই মধ্যে আরও দুই বিধায়কের বিরুদ্ধে পরপর অভিযোগ উঠতে শুরু করেছে।

তেহট্টের পর চাপড়া, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 
তেহট্টের পর চাপড়া, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 

গতকালই সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। অভিযোগ, টাকা নিলেও চাকরি দেননি বিধায়ক। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। তাই একাধিক অভিযোগের ভিত্তিতেই তলব করা হয়েছে বিধায়ককে।

তেহট্টের পর চাপড়া, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 

তেহট্টের পর চাপড়া, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 
তেহট্টের পর চাপড়া, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ 

এবার নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের। যার জেরে প্রবল অস্বস্তিতে তৃণমূল। দুই বিধায়কের নাম জড়ানোর পর আগামী দিনে তৃণমূলের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্ন তুলছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন