নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি। সিআইডি যেভাবে তদন্ত করছে সেভাবেই তদন্ত চলবে বলা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Durga Puja 2022: পুজো কমিটিগুলোকে টাকা দেওয়ায় বাধা নেই, স্বস্তিতে রাজ্য সরকার
সিআইডি সূত্রে খবর, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা এর আগে উল্লেখ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি।

সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। সেই মামলায় আজ বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এই মামলায় তদন্তে নেমে এর আগে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রীশেখর দানা এবং তাঁর মেয়ে মৈত্রি দানাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকরা। এমনকি ভবানিভবনে তলব করা হয় বিধায়ককে। চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধু অনুসুয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি, হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য

অভিযোগ ওঠে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনের আগে অজিত ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাত হয়েছিল। মুকুট তাঁকে এইমসের গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ১০ লক্ষ এবং ৮ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় সংস্থার চাকরি বলে দোকান বিক্রি করে টাকা দেয় ওই যুবক। টাকা নেওয়ার পর যুবকের সঙ্গে বিধায়ক কোনও যোগাযোগ রাখেনি বলে জানা যায়।



