মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৭, আহত অন্তত ৩০ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৭, বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের পিলিভিট জেলার পুরানপুরা এলাকায়। লখনউ থেকে ওই যাত্রী বোঝাই বাসটি আসছিল বলে জানা গিয়েছে। গাড়িটি আসছিল পুরাইপুর থেকে। এদিন ভোর চারটে নাগাদ মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি ছিটকে রাস্তার পাশে মাঠে গিয়ে পড়ে।

আরও পড়ুনঃ অবশেষে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে।

সংবাদ সংস্থা এএনআইকে পিলিভিটের পুলিশ সুপারিটেন্ডেন্ট জয় প্রকাশ জানিয়েছেন, দু’টি গাড়ি মিলিয়ে পঞ্চাশজন যাত্রী ছিল। তারমধ্যে বাসে ছিল চল্লিশ জন ও বাকিরা গাড়িটিতে ছিলেন। এদিন পুলিশ সুপারিটেন্ডেন্ট জয় প্রকাশ জানিয়েছেন, বাস চালকের অমনোযোগের কারণেই দুর্ঘটনাটি ঘটে। বাসের কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাস চালক গাড়িটিকে দেখতেই পাননি। তিনিই বাসটি নিয়ে গিয়ে সোজা ধাক্কা মেরে দেন গাড়িটিকে। “এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রকৃত দোষীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে” বলেও জানান সুপারিটেন্ডেন্ট। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্যও নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, যাত্রীদের অধিকাংশই পিলভিটের বাসিন্দা।

মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৭, স্থানীয় পুলিশ জানিয়েছে,শনিবার ভোরবেলা দ্রুত বাঁক নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। এলাকায় দ্রুত পৌঁছে উদ্ধারকার্য শুরু করে পুলিশ। আহতদের পিলিবিটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও নিকটবর্তী বরেলি জেলা হাসপাতালেও ভর্তি করা হয়েছে কয়েকজনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত