এবার মোদি ভোটে জিতলেই মমতা দিদিও জেলে যাবেন, সাফ জানালেন কেজরিওয়াল

Arvind Kejriwal: এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। সারাদেশে ঘুরে প্রচার করব। এবার কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার হবে। বিজেপি সরকার হচ্ছে না। বিজেপি সব মিলিয়ে ২২০ থেকে ২৩০ টি আসন পাবে। দিল্লি, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, ঝাড়খন্ড সব রাজ্যেই বিজেপির আসন সংখ্যা কমবে।” জেল থেকে বেরিয়েই হুংকার আপ সুপ্রিমো কেজরিওয়ালের।

আরও পড়ুন: কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

arvind3 1

ভগবন্ত সিং মান ও সুনীতা কেজরিওয়ালকে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি ভোট প্রচারে এসে আরও বলেন, কেজরীবালকে জেলে পাঠিয়ে মোদি প্রমাণ করেছেন যে সবাইকে জেলে পাঠানো সম্ভব। দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছে। মিশনের নাম ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’।

mamata 2

দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীশ সিসোদিয়া, কেজরীবাল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে। লিখে রাখুন, এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা, জেলে থাকবেন তেজস্বী, জেলে থাকবেন স্ট্যালিন, জেলে থাকবেন উদ্ধব, পিনারাই বিজয়ন।

এবার মোদি ভোটে জিতলেই মমতা দিদিও জেলে যাবেন, সাফ জানালেন কেজরিওয়াল

mamata1 1

এখানেই শেষ নয়, তিনি আরও বলুন, আমাদের দেশকে বাঁচান, ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি। দেশকে বাঁচানোর জন্য গোটা দেশে ঘুরব। সুপ্রিম কোর্ট আমাকে ২১ দিন সময় দিয়েছে। এক একটি দিন ২৪ ঘণ্টার হয়, আমি ৩৬ ঘণ্টা কাজ করব। আমার পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করব: কেজরীবাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন