কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

Lok Sabha Election 2024: প্রতিদিনই জোর কদমে প্রচার সারছেন সৃজন। যাদবপুরের ঘরের ছেলে তিনি। জয়ের ব্যাপারেও তিনি অত্যন্ত আশাবাদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সৃজন ভট্টাচার্য। যাকে নিয়ে এবারের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রত্যাশা কিছুটা বেশিই। এককালের ‘লালদুর্গ’ যাদবপুরের সিপিআইএম প্রার্থী তিনি। দীর্ঘ সময় ছাত্র রাজনীতি। তারপর এবার নির্বাচনী রাজনীতিতে। এসএফআই-এর রাজ্য সম্পাদক ছিলেন। বর্তমানে সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য। মাত্র একদিন আগেই মনোনয়ন জমা দিয়েছেন সৃজন। আর সেখানেই উঠে এসেছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ।

আরও পড়ুন: ভূমিপুত্র-কাজের ছেলে-প্রতিবাদী মুখ, বীরভূমে শতাব্দীর প্রেস্টিজ ফাইটে কাঁটার নাম মিল্টন রশিদ!

সৃজন সিপিআইএম পার্টির হোলটাইমার। অর্থাৎ, সর্বক্ষণের কর্মী। বলা যায়, সেটাই তাঁর পেশা। একজন হোলটাইমার লাল ঝান্ডার পার্টিতে কত টাকা পান তা হয়তো অনেকেই জানেন। কলকাতায় হোলটাইমারের মাইনে সাড়ে ছ’হাজার টাকা। তো, সৃজন ভট্টাচার্যের ব্যাঙ্কে কত টাকা থাকতে পারে?

কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!
কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

মনোনয়নের সময় জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে, সৃজনের মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে এসবিআই যাদবপুরের শাখায় রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই শাখায় রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা, ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কোনও টাকা নেই।

কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

স্থাবর সম্পত্তির মধ্যে সৃজনের একটি ফ্ল্যাট রয়েছে কসবায় এবং শান্তিনিকেতনে তাঁর একটি বাড়ি রয়েছে। ফ্ল্যাটের আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা এবং বাড়ির ২৬ লক্ষ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় সৃজনের হাতে নগদ ছিল ২,৫০০ টাকা। পাশাপাশি, এই বাম নেতা একাধিক জায়গায় বিনিয়োগ করেছেন। সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। তবে, তাঁর নামে কোনও গাড়ি বা সোনা নেই। ঋণও নেই।

কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

যাদবপুরে এবার বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর জায়গায় সৃজন ভট্টাচার্যকে টিকিট দিয়েছে বামফ্রন্ট। সুজন চলে এসেছেন দমদমে। সৃজনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। বিজেপি টিকিট দিয়েছে অনির্বাণ গাঙ্গুলিকে। তবে, লড়াই মূলত দ্বিমুখী হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের। অর্থাৎ, সায়নী বনাম সৃজন।

প্রতিদিনই জোর কদমে প্রচার সারছেন সৃজন। যাদবপুরের ঘরের ছেলে তিনি। জয়ের ব্যাপারেও তিনি অত্যন্ত আশাবাদী। তবে, সায়নী ঘোষও সহজে ছেড়ে দেবার পাত্রী নন। যাদবপুরে যে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তা কার্যত নিশ্চিত। যাদবপুরে ভোটগ্রহণ ১ জুন। শেষ হাসি কে হাসেন তা জানা যাবে ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর