এই ঘটনার জেরে সাতসকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দ্রুত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে মৃত এবং আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আজ সকাল বেলা এক পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হন তিনি। একটি দ্রুত লরির ধাক্কায় সেই পুলিশকর্মীর প্রাণ যায়, মৃত পুলিশকর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী। এই ঘটনাটি তদন্ত করে দেখছে মানিকতলা থানার পুলিশ।
আবারও পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা। বেহালার সখের বাজারের কাছে উদ্ধার করা হয় বাইকসহ দুই যুবকের দেহ। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ফের শোরগোল পড়েছে এলাকায়।
কলকাতায় দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। ফের দুর্ঘটনার সাক্ষী হল কলকাতার বাইপাস। শুধু তাই নয় জোড়া দুর্ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম হয়েছে দুই জন। নিয়ন্ত্রন হারিয়ে উলটে গিয়েছে গাড়ি এবং একটি বাইক।
ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। জয়নগর থেকে গাড়ি করে ফিরছিলেন নওশাদ। কালিকাপুর এলাকায় আসার পরে নওশাদের স্করপিও গাড়িটি ধাক্কা মারে হাইকোর্টের রেজিস্টারের গাড়িতে। দুই গাড়ি চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং রেজিস্টারের গাড়ির চালককে চড় মারেন নওশাদের গাড়ির চালক।
নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই মধ্যপ্রেদেশে বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিন। চলছে শেষ মুহূর্তের প্রচার। যাত্রাপথেই দুর্ঘটনাগ্রস্ত বিজেপির ভোটপ্রচারের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩...