ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস

আগুনের হাত থেকে বাঁচতে যাত্রীরা ভয়ে ট্রেন থেকে রেললাইনে নেমে পড়ে। সেইসময়েই উল্টো দিক থেকে আসানসোল-ঝাঝা এক্সপ্রেস (Asansol-Jhajha Express) আসছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাতের অন্ধকারে এক ভয়াবহ রেল দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় নিহত একাধিক। আহত বহু। নির্মম দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় (Jamtara Train Accident)। অগ্নিকাণ্ডের গুজবের জেরে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস

আরও পড়ুন: ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মার্চের শুরুতেই আসছে ১০০ কোম্পানি

সূত্রে খবর, বুধবার রাত ৮ টা নাগাদ ঝাড়খণ্ডের জামতাড়ার কলঝারিয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। ডাউন অঙ্গ এক্সপ্রেসে হঠাৎ আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। ট্রেনের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের হাত থেকে বাঁচতে যাত্রীরা ভয়ে ট্রেন থেকে রেললাইনে নেমে পড়ে। সেইসময়েই উল্টো দিক থেকে আসানসোল-ঝাঝা এক্সপ্রেস (Asansol-Jhajha Express) আসছিল। ওই ট্রেনের ধাক্কা লাগে যাত্রীদের। গতিতে আসা ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস
ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জামতাড়ার ডেপুটি কমিশনার জানিয়েছেন, একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্স গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে রেলের তরফে। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস

ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, ভয় নেমে পড়া যাত্রীদের পিষে দিল উল্টো দিক থেকে আসা আসানসোল-ঝাঁঝা এক্সপ্রেস

দুর্ঘটনাগ্রস্ত লাইনে আগামীকাল পর্যন্ত সব ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। কিছু কিছু ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল মন্ত্রকের তরফে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত