MP Assembly Election: মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই মধ্যপ্রেদেশে বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিন। চলছে শেষ মুহূর্তের প্রচার। যাত্রাপথেই দুর্ঘটনাগ্রস্ত বিজেপির ভোটপ্রচারের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা একাধিক। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: দীপাবলির আগে কমতে পারে জ্বালানি তেলের দাম, ভোটের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের সাগর জেলায় ভোটের প্রচার করছিলেন বিজেপির প্রার্থী। গাড়িতে ছিলেন মোট ৮ জন। প্রচার চলাকালীনই বারগ্রন বারখেদা এবং জুন গ্রামের মাঝের রাস্তায় আচমকাই গাড়িটি উল্টে যায়। সঙ্কটজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও ৫ জনের চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র

ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। জানা যায়, শনিবারের এই দুর্ঘটনায় মৃতদের নাম রাজেশ আহিরওয়ার, লক্ষণলাল আহিরওয়ার, সন্তোষ আহিরওয়ার

মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র

উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর এক দফায় মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে। রাজ্যের শাসন ক্ষমতা রয়েছে বিজেপির হাতে। একদিকে তাদের ক্ষমতা ধরে রাখার লড়াই অন্যদিকে বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে কোনও কমতি রাখছে না কংগ্রেস। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে (২০১৮ সাল) কংগ্রেস এরাজ্যে সরকার গঠন করে। ২০২০ সালে ২২ জন কংগ্রেস বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করেন এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে বিজেপিতে যোগদান করেন। ফলে রাজ্য সরকারের পতন ঘটে এবং মুখ্যমন্ত্রী কমল নাথ পদত্যাগ করেন। এরপরই বিজেপি সরকার গঠন করে।

মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র?

মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র
মধ্যপ্রদেশে বিজেপির ভোটপ্রচারের সময় গাড়ি উল্টে মৃত ৩, নেপথ্যে কোনও ষড়যন্ত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত