নজরবন্দি ব্যুরো: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে পকেটে টান পড়েছিল মধ্যবিত্তের। এবার দীপাবলির আগে জ্বালানি তেলের দাম কমাতে পারে কেন্দ্র। এদিকে চলতি মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত আমজনতার মন খুশি করবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জামিন নয়, সঠিক চিকিৎসার আবেদন জানান জ্যোতিপ্রিয়, আদালতে মন্ত্রীকে ফের হেফাজতে চাইল ED


মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা- এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচনের আগেই পেট্রল, ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমতে পারে। ২০১৮ সালে এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে সামান্য কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম। চলতি বছরেও কেন্দ্রীয় সরকার সেই একই পথে হাঁটতে পারে বলে খবর। গতবার ভোটের আগে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি কমেছিল আড়াই টাকা করে। এবারে কতটা দাম কমবে তা এখনও স্পষ্ট নয়।

২০২১ সালে দীপাবলির সময় এক ধাক্কায় অনেকটাই কমেছিল পেট্রল ডিজেলের দাম। সেবারে পেট্রল ও ডিজেল (Petrol-Diesel Price) থেকে শুল্ক কমানো হয়েছিল যথাক্রমে ৫ ও ১০ টাকা করে। পরে বিভিন্ন রাজ্যও জ্বালানি তেলের শুল্ক কমিয়েছিল। অনেক রাজ্যেই পেট্রলের দাম কমেছিল লিটার প্রতি ৭ টাকা এবং ডিজেলের দাম কমেছিল লিটার প্রতি ১২ টাকা পর্যন্ত। এখনও অনেক রাজ্যেই জ্বালানি তেলের দাম ১০০ টাকার উপরেই রয়েছে। পেট্রল ডিজেলের দাম (Petrol-Diesel Price) কবে স্বস্তি দেবে তা পরিষ্কার বলা যাচ্ছে না।


উল্লেখ্য, সোমবার কলকাতায় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত। এক লিটার পেট্রলের দাম ১০৬.৩ টাকা ও এক লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। আজ বাংলার ৭ জেলা- আলিুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মালদা এবং ঝাড়গ্রামে জ্বালানি তেলের দাম বেড়েছে।
দীপাবলির আগে কমতে পারে জ্বালানি তেলের দাম, ভোটের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের








