Behala Accident: ফের পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা, বেপরোয়া গতির বলি দুই যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা। বেহালার সখের বাজারের কাছে উদ্ধ

র করা হয় বাইকসহ দুই যুবকের দেহ। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ফের শোরগোল পড়েছে এলাকায়।

আরও পড়ুনঃ কেঁপে উঠল দুই বাংলা, কম্পনের তীব্রতা ৫.৬

শনিবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার রোডে এই দুর্ঘটনাটি ঘটে। ঠাকুরপুকুরের থেকে রহনা হয়ে বেহালা চৌরাস্তার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন ওই মৃত যুবক শুভদীপ বিজলি। পুলিশের অনুমান সেই সময় ওই যুবকের গাড়ির গতি ছিল লাগামছাড়া। ঠিক সেই কারনেই নাকি তিনি গতি হারিয়ে পরে যান। তবে সবটাই অনুমান সাপেক্ষ। কারন এখনও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়নি। সেই ফুটেজ সামনে আসলে সবটা স্পষ্ট হবে।

1 11

পুলিশ ভোরবেলা রাস্তায় যুবককে পরে থাকতে থেকে তাকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই মৃত ব্যাক্তি পেশায় একজন গ্রিল মিস্ত্রি। তার বাড়ি মহেশতলার ময়নাগড়ে।

ফের পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা, উদ্ধার দুই যুবকের মৃতদেহ

2 8

তবে এইভাবে পর পর বেহালার এই পথদুর্ঘটনার ফলে সত্যিই আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এর আগে বেহালা দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্র, সৌরনীল বেপরোয়া লরির কবলে পড়েছিল। যার কারনে তোলপাড় হয়ে গিয়েছিল সর্বত্র। ফের কিছুদিন আগে জোড়া দুর্ঘটনার কবলে পরেছিল বেহালা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন