Road Accident: বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, আসল কারণ সামনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ সকাল বেলা এক পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হন তিনি। একটি দ্রুত লরির ধাক্কায় সেই পুলিশকর্মীর প্রাণ যায়, মৃত পুলিশকর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী। এই ঘটনাটি তদন্ত করে দেখছে মানিকতলা থানার পুলিশ।

আরও পড়ুন: BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

জানা যাচ্ছে, আজ ভোর বেলায় ঠিক পাঁচটা নাগাদ মৃত পুলিশকর্মী অভিজিৎ কি করে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। অভিজিৎ বাবু পেশায় একজন কনস্টেবল। রাজারহাট থেকে দিনেন্দ্র স্টেট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। আচমকাই একটি মালবাহী লরি বাইকে এসে সজরে ধাক্কা মারে। লরির ধাক্কা সামলাতে না পেরে অভিজিৎ বাবু ছিটকে পড়ে যায় এবং তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়।

বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কারণ সামনে 
বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কারণ সামনে 

 

ভোর বেলা সেই রাস্তায় লোক কম থাকায় এই ঘটনাটি কারোরই তেমন নজরে আসেনি। আশেপাশের লোকজন ঘটনাটি জানতে পারে। সে মৃত পুলিশকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার বন্দোবস্ত করে। এবং এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। লরিটি এবং লরি চালককে পুলিশ খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কারণ সামনে 

বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, কারণ সামনে জানা যাচ্ছে লরিটি কোনরকম ট্রাফিক সিগন্যাল না মেনেই যাচ্ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কারণ ভোর বেলা পুলিশের নজরদারি ওতটা জোরালো থাকে না। শুধু এই ঘটনা না আগেও বহু দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই রাস্তা। ফলে পুলিশের নিরাপত্তা আরও জোরালো করার ব্যবস্থা করছেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত