BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আদালতের তরফে স্পষ্ট জানানো হয় বিজেপি বিধায়কদের (BJP MLA) গ্রেফতার করা যাবে না। দেওয়া হয় রক্ষাকবচ। এই রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

আরও পড়ুন: প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা, ওড়িশার ৩০০ কোটি নগদের যোগ?

জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননার অভিযোগ এনে রাজ্যের পাঁচ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর করে শাসক দল তৃণমূল। এই অভিযোগকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবিরের বিধায়করা। এই মামলায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রশ্ন তুলেছিলেন, এত অপরাধের মামলা থাকতে পয়সা খরচ করে কেন এরকম একটা মামলা করা হয়েছে? এর ফলে গুরুত্বপূর্ণ মামলার শুনানি আটকে ছিল বলেই জানিয়েছিলেন তিনি। এরপরই বিজেপি বিধায়কদের রক্ষাকবচ দেন তিনি।

BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

বিচারপতি আরও বলেছিলেন, “গান গাওয়ার পরিবেশ যদি সঠিক না হয়, যেখানে সেখানে গাওয়া যায় না। স্লোগান আর চেঁচামেচির মধ্যে যদি গান হয়, কীভাবে আশা করেন বাকিরা শুনছে?” হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে।

BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল নবান্ন

BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ
BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

উল্লেখ্য, তৃণমূলের (TMC) অভিযোগের ভিত্তিতে বিজেপির পাঁচ বিধায়ক- নীলাদ্রিশেখর দানা, শঙ্কর ঘোষ, সুদীপকুমার মুখোপাধ্যায়, মনোজ টিজ্ঞা, দীপক বর্মণকে তলব করেছিল লালবাজার। এনিয়ে বিজেপি বিধায়কদের পাল্টা অভিযোগ ছিল, পূর্ব পরিকল্পিতভাবেই তাঁদের বিরুদ্ধে কেস দিয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন