নজরবন্দি ব্যুরো: কয়েক দিন আগেই ওড়িশায় কংগ্রেস সাংসদের বাড়িতে হানা দিয়ে ৩০০ কোটির বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। এবার বাংলায় আয়কর দফতরের অভিযান। বুধবার সাতসকালে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি শুরু করে আধিকারিকরা।

আরও পড়ুন: উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, হু হু করে কমছে তাপমাত্রা
বুধবার ভোরে আয়কর দফতরের আধিকারিকরা প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয়। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। সূত্রে খবর, এদিন ভোর ৫ টা নাগাদ সৌরভ আলির বাড়িতে পৌঁছায় আয়কর দফতর। সেইসময় প্রাক্তন তৃণমূল বিধায়ক ও তাঁর স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন বলে খবর। দুজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি শুরু হয়েছে। হঠাৎ কেন এই তল্লাশি অভিযান? কোনও দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে কি? এই প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, সৌরভ আলী তৃণমূলের প্রাক্তন বিধায়ক। একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। লোহার ব্যবসা রয়েছে তাঁর। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল সোহরাবের। একাধিক অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। লোহার ব্যবসার আড়ালে বার্নপুরে রেল ওয়াগেন ব্রেকিং করা, ইস্কো কারখানায় লোহার স্ক্র্যাপের বেআইনি কারবার, ধরমপুরে বেআইনি কাঁটা চালানো সহ নানা অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এর পাশাপাশি প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁর পরিবার।
প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা, ওড়িশার পর এবার বাংলায় IT Raid

উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সৌরভ আলী। জয়লাভ করেন। ২০১৬ সালে দল টিকিট দিলেও মামলা চলায় ভোটে দাঁড়াতে পারেননি। ওই বছরই তাঁর স্ত্রী সৌরভ আলীর আসনে ভোটে দাঁড়ান। কিন্তু হেরে যান। তাঁদের সম্পত্তির খতিয়ান জানতে আয়কর হানা বলে মনে করা হচ্ছে।



