Weather Update: উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, হু হু করে কমছে তাপমাত্রা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কাটতেই বাংলায় শীতের আগমন ঘটেছে। ভোরে ও রাতের দিকে কমেছে তাপমাত্রা। ডিসেম্বরের যত দিন এগোচ্ছে পারদ নীচের দিকে নামছে। দুই বঙ্গে শীত শীত ভাব। ঠাণ্ডায় কাঁপছে বঙ্গবাসী। উত্তরবঙ্গের থেকেও কমছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। চলছে কুয়াশার দাপট। অনেকেই মনে করছেন, এই বোধ হয় জাঁকিয়ে শীত পড়ল। আসলেই কি তাই! জেনে নিন আজকের আবহাওয়া (Weather Update of 13 December) কেমন থাকবে?

Weather Update: উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, হু হু করে কমছে তাপমাত্রা

 

আরও পড়ুন: চলতি সপ্তাহেই কলকাতার পারদ পতন হবে ১৪ ডিগ্রিতে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ থেকে ১৪ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। অন্যান্য জেলাগুলির তুলনায় বর্ধমানে রেকর্ড ঠান্ডা পড়েছে। গত ২৪ ঘন্টায় এই জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির কাছাকছি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা- এই জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী চার পাঁচ দিন শীতের আমেজ এমনই থাকবে। দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তুরে হাওয়া বইবে। আপাতত তাপমাত্রার (Temperature) কোনও পরিবর্তন হবে না। গত কয়েকদিনে এই জেলাগুলিতে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Weather Update: উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, হু হু করে কমছে তাপমাত্রা
উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, হু হু করে কমছে তাপমাত্রা

বুধবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। এই মুহুর্তে তিলোত্তমার পারদ থাকবে নিম্নমুখী। মঙ্গলবার রাতের শহরের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমতে পারে। রাতের দিকে বাড়বে কনকনে ঠাণ্ডা। আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি, তাই নিশ্চিন্তে থাকতে পারে শহরবাসী।

উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিল দক্ষিণবঙ্গের শীত, একধাক্কায় অনেকটাই নামছেপারদweather 2 3

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে ক্রমশ ঠান্ডা বাড়ছে। শীতের আমেজ উপভোগ করছে আমজনতা। এই সময় পর্যটকদের জন্য মনোরম পরিবেশ উত্তরবঙ্গে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস‌।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর