নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের জেরে গত সপ্তাহে দেখা গিয়েছিল অকাল বৃষ্টি। অবশেষে মেঘলা আকাশ সরে রোদের দেখা মিলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই শীতের আমেজ জমিয়ে উপভোগ করছে বঙ্গবাসী। রবিবার থেকেই বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে। ওইদিনটি ছিল চলতি মরশুমের শীতলতম দিন। আগামী কয়েকঘন্টায় তাপমাত্রা আরও কমবে। চলতি সপ্তাহেই কলকাতার পারদ পতন হবে ১৪ ডিগ্রিতে। আজ কেমন থাকবে আবহাওয়া? (Weather Update this week) বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: জেলায় জেলায় পারদ নামল ১৫ ডিগ্রির নীচে, ৪৮ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, গত সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও কমবে। শহর ও সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। বর্তমানে কোনও সিস্টেম না থাকায় উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে আসছে। তাপমাত্রা (Temperature) একধাক্কায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে যাবে।

উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রা কমেছে। ঝোড়ো হাওয়া বইবে। রাতের দিকে পারদ অনেকটাই নীচে নামবে। চলতি সপ্তাহে পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। পার্বত্য এলাকায় শীত বেশি অনুভূত হবে।
হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেই কলকাতার পারদ পতন হবে ১৪ ডিগ্রিতে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ কমছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৩-১২ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।
গতকাল বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
আসানসালে ছিল ১৩.২ ডিগ্রি।
পুরুলিয়ায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণের জেলাগুলিতে (South Bengal) ক্রমশ শীতের ভাব বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা বেশি থাকবে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে।



