সোনার দামের ওঠানামার দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে বিনিয়োগকারী—সবারই। বিয়ে, উৎসব কিংবা ভবিষ্যতের সঞ্চয়, যে কারণেই হোক না কেন, সোনা কেনার আগে দিনের বাজারদর জেনে নেওয়া এখন অনেকেরই অভ্যাস। আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের বিনিময় হার এবং চাহিদা-যোগানের সমীকরণে প্রতিদিনই বদলাচ্ছে হলুদ ধাতুর দাম।
সম্প্রতি শুধু গয়না কেনাই নয়, সোনাকে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবেও বেছে নিচ্ছেন অনেকে। বিশেষ করে বাজারে অনিশ্চয়তার সময়ে সোনার প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে প্রতিদিনের সোনার দর নিয়ে আগ্রহও বাড়ছে।
মঙ্গলবার, ১৬ জুন কলকাতার বাজারে সোনার দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আগের দিনের তুলনায় দর প্রায় স্থিতিশীল রয়েছে। বাজার সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১৪,২৪৫ টাকা। অন্যদিকে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১১,৬৯৬ টাকা।
একইসঙ্গে রুপোর বাজারেও নজর রয়েছে ক্রেতাদের। এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২,৫০,২৮১ টাকা। তবে সোনা বা রুপো কেনার সময় ঘোষিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যোগ হবে, সেটাও মাথায় রাখা জরুরি।
বিনিয়োগের ক্ষেত্রে ২৪ ক্যারেট সোনা সাধারণত বেশি জনপ্রিয়, কারণ এর বিশুদ্ধতা প্রায় ৯৯.৯ শতাংশ। সোনার বার বা কয়েন কেনার ক্ষেত্রে অধিকাংশ বিনিয়োগকারী ২৪ ক্যারেটকেই অগ্রাধিকার দেন। অন্যদিকে ২২ ক্যারেট সোনা তুলনামূলক বেশি টেকসই হওয়ায় গয়না তৈরিতে বেশি ব্যবহৃত হয়।
বর্তমান বাজারদর অনুযায়ী কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১.৪৯ লক্ষ টাকারও বেশি। একই পরিমাণ ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রায় ১.৪২ লক্ষ টাকার কাছাকাছি। তাই যারা শীঘ্রই সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের নিয়মিত বাজারদরের আপডেট দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।



