Bypass accident: জোড়া দুর্ঘটনার সাক্ষী বাইপাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, বাইক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। ফের দুর্ঘটনার সাক্ষী হল কলকাতার বাইপাস। শুধু তাই নয় জোড়া দুর্ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর জখম হয়েছে দুই জন। নিয়ন্ত্রন হারিয়ে উলটে গিয়েছে গাড়ি এবং একটি বাইক।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ু সেনার বিমানে কলকাতায় আসবেন শাহ, ধর্মতলার সভা ছাড়াও কী কী কর্মসূচি রয়েছে তাঁর?

কাল রাতে বাইপাস থেকে সায়েন্স সিটির দিকে একটি গাড়ি যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায়। এই চার চাকা গাড়ির ভিতরে ছিল দুজন। একজন যুবক এবং একজন তরুণী। তারা দুজনেই আহত। তবে চোট গুরুতর নয়। তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

 জোড়া দুর্ঘটনার সাক্ষী বাইপাস, উত্তেজিত জনতা
 জোড়া দুর্ঘটনার সাক্ষী বাইপাস, উত্তেজিত জনতা

এর পরেই আরও একটি দুর্ঘটনা ঘটে রুবির কাছেই। একটি বাইক সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। এবং ওপর দিক থেকে আসছিল আরও একটি বাইক। রুবির দিক থেকে আসা বাইকটি তার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং উলটো দিকের বাইকটিকে সজোরে ধাক্কা মারে। দুই বাইক আরোহীই গুরুতর জখম হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই এসএসকেএম হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

 জোড়া দুর্ঘটনার সাক্ষী বাইপাস, উত্তেজিত জনতা 

 জোড়া দুর্ঘটনার সাক্ষী বাইপাস, উত্তেজিত জনতা

তবে বাইপাসে দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়শই এই রাস্তায় নিয়ন্ত্রন হারায় বহু গাড়ি। বহু মানুষের প্রাণও যায়। তবুও বেপরোয়া গতিতে চলে গাড়ি। বার বার দুর্ঘটনাতেও টনক নড়েনা প্রশাসনের। যার কারনে ভুগতে হয় সাধারন মানুষদের। তবে এবারে পর পর দুর্ঘটনায় উত্তেজিত জনতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত