জেল থেকে বেরিয়েই ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের

Arvind Kejriwal: শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবনে আসেন কেজরিওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবাসরীয় সন্ধ্যায় জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরই তিনি নেমে পড়েছেন পুরোদস্তুর ভোটপ্রচারে। ২৫ মে দিল্লিতে ভোট। সেটাকেই পাখির চোখ করে শনিবার দিনভর কর্মসূচি রয়েছে আপ সুপ্রিমোর।

আরও পড়ুন: কসবায় ফ্ল্যাট, শান্তিনিকেতনে বাড়ি, কোটি টাকার মালিক লাল ঝান্ডার হোলটাইমার সৃজন!

arvind2

শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছটা নাগাদ পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো।

জেল থেকে বেরিয়েই ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের
জেল থেকে বেরিয়েই ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের

শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবনে আসেন কেজরিওয়াল। সেখানে ঢাক. ঢোল নিয়ে ভিড় জমিয়েছিলেন আপ কর্মী সমর্থকরা। তাঁদের উদ্দেশেও হাত নাড়েন তিনি।

জেল থেকে বেরিয়েই ভোটের প্রচার শুরু কেজরিওয়ালের

arvind3

আপ সূত্রে খবর, শুধু দিল্লিতেই নয় হরিয়ানা এবং পাঞ্জাবেও যেতে পারেন কেজরি। ইন্ডিয়া ব্লকের হয়ে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার করছেন নেতারা। তার মধ্যে কেজরিওয়াল যোগ দেওয়ায় কর্মী সমর্থকরা আলাদা উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর