নজরবন্দি ব্যুরো: অবশেষে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। ডক্টর রেড্ডি এমনটাই জানান। পিটিআই সূত্রে খবর, এই সংস্থাকে ট্রায়ালের অনুমতি নেওয়া হয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) তরফ থেকে।
আরও পড়ুনঃ দেশে ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৭০ হাজার।


ডিসিজিআই এর তরফ থেকে এই ট্রায়াল’ প্রথম দফায় বন্ধ করে দিলেও সংস্থার তরফ থেকে ১৩ অক্টোবর ফের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুরোধ করেন।সংস্থার তরফ থেকে প্রটোকল সংশোধন করে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় পরীক্ষা হবে ১০০ জন ভলেন্টিয়ার এর উপর। ক্লিনিক্যাল ট্রায়াল তথা তৃতীয় দফার ট্রায়ালের জন্য ১৪০০ জন ভলেন্টিয়ার কে বাছাই করা হয়েছে।
স্পুটনিক এর বিপণনের দায়িত্বে থাকা ভারতের ডক্ট রেড্ডিস ল্যাবোরেটরি এবং রাশিয়ান ডিরেক্টর ইনভেসমেন্ট ফান্ড ঘোষণা করেছিল গত মাসেই, স্পুটনিক‘ এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে ভারতে।কিন্তু রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক এর পরীক্ষামূলক অভিযান থমকায় অক্টোবরের প্রথম সপ্তাহে। স্পুটনিক’ ভারতে ঠিক কতটা কার্যকরী হতে পারে তা ডক্টরস ল্যাব খতিয়ে দেখার জন্য হাঁটতে চলে ছিল বৃহত্তর সমীক্ষার পথে।
কেন্দ্র তাতে বাধা দেয়। জানানো হয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশনের এর পক্ষ থেকে,’প্রাথমিক স্তরে স্পুটনিক’ ব্যবহারে সুরক্ষা ও প্রতিরোধ সংক্রান্ত তথ্য এত কম যে এখনই বড় পর্যায়ে সমীক্ষা চালানো নিরাপদ নয়।’ পাশাপাশি ৫ ওই অক্টোবর বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে সংস্থাকে জানানো হয় নতুন করে আবেদন করার কথা।


অবশেষে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। স্পুটনিক’ এর বিপণন এর দায়িত্বে থাকা ভারতের ডক্টর রেড্ডিস ল্যাবোরেটরি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড ঘোষণা করেছিল গত মাসেই, যে ১০ কটি স্পুটনিক’ ভ্যাকসিন দেওয়া হবে ডক্টর রেড্ডি’স ল্যাব কে সরবাহের জন্য।







