নজরবন্দি ব্যুরোঃ দেশে হু হু করে বেড়ে চলা করোনা সংক্রমণের ফলে আতঙ্কিত দেশবাসীকে অনেকটাই স্বস্তি দিল স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট । শুক্রবার দেশের মোট করোনা জয়ীর সংখ্যা পেরিয়ে গিয়েছে ৬৫ লক্ষ। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও কমে হয়েছে ৮ লক্ষেরও নিচে।
আরও পড়ুনঃ আজ রাজ্য জুড়ে মৃত ৬১, সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ৩৭৭১ জন! দেখুন বুলেটিন।


সরকারের তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২১২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে মোট আক্রান্ত ৭৪ লক্ষ ৩২ হাজার ৬৮১ জন। অপর দিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩৭ জনের। যার ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৯৯৮ জন।
অপরদিকে দেশে ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৭০ হাজার, যা একটি সস্থির খবর বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেশে সুস্থ মানুষের সংখ্যা ( করোনা থেকে সুস্থ) ৬৫ লক্ষ ২৪ হাজার ৫৯৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৮৭ জন। উল্লেখ এই সময় কিন্তু আমাদের রাজ্যের করোনা পরিস্থিতি খুব একটা ভাল না।
প্রতিদিনই নতুন রেকর্ড করছে সংক্রমণের দিক থেকে। এদিকে রাজ্যে দুর্গাপুজো ছাড়াও গোটা দেশেই উৎসবের মরসুম আসন্ন। সেদিকে তাকিয়ে আগামী দিনে সংক্রমণ বাড়ার আশঙ্কায় রয়েছে বিশেষজ্ঞমহল।









