ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

Arvind Kejriwal: ২০২৪ লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট জিতলেই ১০ গ্যারান্টি পূরণ করা হবে বলে জানালেন আপ সুপ্রিমো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিহাড়ে বন্দি থাকার সময় জেল থেকেই সরকারি সিদ্ধান্ত নিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনী চলাকালীন ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আর তার পরই তাঁর হাত ধরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। শুক্রবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করে, রবিবার ‘কেজরিওয়াল কি গ্যারান্টি’ শীর্ষক ইস্তেহার প্রকাশ করল।

আরও পড়ুনঃ নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি
ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

২০২৪ লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ জোট জিতলেই ১০ গ্যারান্টি পূরণ করা হবে বলে জানালেন আপ সুপ্রিমো। কী কী রয়েছে সেই তালিকায়? এদিন নিজের ভাষণে কেজরি বলেন, ‘বিজেপি চিরকাল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। অন্য দিকে আমার গ্যারান্টি সাক্ষ্য দেয় ট্র্যাক রেকর্ডের। জনগণকে বেছে নিতে হবে তাঁরা কেজরিওয়ালের গ্যারান্টি না মোদির গ্যারান্টি গ্রহণ করবেন।’

kajri2

কেজরির এই গ্যারান্টি বা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সকলের জন্য বিনামূল্য বিদ্যুৎ পরিষেবা। প্রধান লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ভোট নিশ্চিত করা। ‘ইন্ডিয়া’ জোটকে ভোট দিলে দিল্লি এবং পাঞ্জাবের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলবে দেশের সব প্রান্তে, দাবি করেছেন কেজরি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও বিনামূল্যে শিক্ষা।

শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ৫ লক্ষ কোটি টাকার প্রয়োজন। যার অর্ধেক দেবে রাজ্য সরকার এবং বাকিটা দেবে নতুন কেন্দ্রীয় সরকার। দেশের সরকারি স্কুলগুলিকেও আরও উন্নত করা হবে বলে জানান তিনি। কেজরিওয়ালের তৃতীয় গ্যারান্টি হল স্বাস্থ্য। গোটা দেশের সরকারি হাসপাতালগুলির জন্য ৫ লক্ষ কোটি টাকার বাজেট পরিকল্পনা করেছেন তিনি।

ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

kajri3

দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি গ্রামের প্রত্যেক মহিলাদের জন্য বিশেষ ক্লিনিক খোলারও প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। এছারাও চিনাদের হাত থেকে কব্জা হওয়া ভারতীয় ভূখণ্ড ফেরত নেওয়া। অগ্নিবীর প্রকল্প বাতিল। স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান। দিল্লিকে পূর্ণ রাজ্য ঘোষণা। দুকোটি চাকরি দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত