Adipurush: সংশোধন করা হল হনুমানের সংলাপ, কবে থেকে দেখা যাবে আদিপুরুষ এর নতুন চেহারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষ মুক্তির আগে থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত হয়ে পড়ছে সিনেমাটি। হনুমানের মুখে ভাষা বা সংলাপ নিয়েও ঘোর বিরোধিতা শুরু হয়েছিল। ফলে অনেকেই হনুমানের কথাগুলো বদলে ফেলার আবেদন জানিয়েছিল। ফলে বিতর্ক এড়াতে সেই পথেই হাঁটলেন ছবি নির্মাতারা। মনোজ মুন্তাসির এবং প্রযোজক গোষ্ঠী সংলাপ বদলে ফেলার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ বিপাকে আদিপুরুষ সংলাপ রচয়িতা মনোজ, মুম্বই পুলিশের কাছে নিরাপত্তার আর্জি

আদিপুরুষ চলতি মাসের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এই সিনেমা মাত্র তিন দিনেই বক্স অফিসে ৩০০ কোটি টাকা উপার্জন করেছে। এই ছবি নিয়ে এত কটাক্ষ ও সমালোচনা থাকা সত্ত্বেও বক্স অফিসে দারুন সাফল্য মণ্ডিত হয়েছে। এই সিনেমা অনেকের ভালো লাগলেও অধিকাংশ মানুষ তার সমালোচনা করেছেন।

355077687 804043161330275 1177290427172788813 nসেই জন্য সংলাপ বদলের সিদ্ধান্ত নেওয়া হল ৭২ ঘণ্টার মধ্যেই। তবে কবে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই নতুন আদিপুরুষ! সুত্র অনুযায়ী ডাবিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই নতুন সংলাপ লেখার কাজ শেষ হবে ১৮ তারিখ। ছবি নির্মাতারা আশা করছে এর পর হয়তো আর কোন সমস্যা দেখা যাবে না। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করছে নির্মাতারা।

সংশোধন করা হল হনুমানের সংলাপ, ইতিবাচক প্রতিক্রিয়া আশা করছে নির্মাতারা

355175067 783743203158161 3717610173889300400 n

আদিপুরুষের সংলাপ নিয়ে শুধু নয় আরও বেশ কয়েকটি বিষয় নিয়েই সমালোচনার ঝড় উঠেছিল। সংলাপের পাশাপাশি কিছু আপত্তিকর দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। তবে এই দৃশ্য গুলো আদৌ বাদ দেওয়া হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেন নি। তবে সংলাপ পরিবর্তিত আদিপুরুষ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত