Adipurush: বিপাকে আদিপুরুষ সংলাপ রচয়িতা মনোজ, মুম্বই পুলিশের কাছে নিরাপত্তার আর্জি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত আদিপুরুষ। মুক্তির আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। কখনও রামের চেহারা নিয়ে। কখনও সীতার পোশাক অথবা কখনও হমুমানের সংলাপ। একাধিক কটাক্ষের মুখে পরতে হয়েছে এই সিনেমাকে। এই ছবি নিয়ে দর্শকদের কৌতূহল এবং আশার সীমানার শেষ ছিল না। কিন্তু দর্শকদের প্রত্যাশা পুরন করতে পারেনি এই ছবি।

আরও পড়ুনঃ বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! সাবধান, চলে যেতে পারে চাকরি!

এমনকি এই সিনেমাতে হনুমানের সংলাপ নিয়েও হয়েছে ঘোর সমালোচনা। মনোজ মুনতাশির শুক্লা রচিত সংলাপগুলিকে “বিকৃত ও অসম্মানিত” বলে উল্লেখ করা হয়েছে। দর্শকদের এইসমস্ত প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল। এরই মাঝে এখন তিনি মুম্বাই পুলিশের কাছে নিরাপত্তা চাইছেন।

355145817 292572173119049 6074759066411999116 n

তার লিখিত এই সংলাপ দর্শকমহলে বেশ সারা ফেলেছে। আদিপুরুষ এখন ব্যাপক ভাবে বিতর্কের জন্ম দিয়েছে। ফলে মুনতাশি আসঙ্খা করছেন তিনি হয়তো বিপদে পরতে পারে। তবে মুম্বাই পুলিশ এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নি। তারা মুনতাশিরের আবেদনটা বিবেচনা করার পরেই সিদ্ধান্ত নেবেন।

বিপাকে আদিপুরুষ সংলাপ রচয়িতা মনোজ, চাইছেন নিরাপত্তা 

355032510 950196986186907 6226600738714971861 n 1ওম রাউত পরিচালিত আদিপুরুষ ছবিটি বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে তৈরি একটি পৌরাণিক কাহিনী। চলতি মাসের ১৬ তারিখই এটি পেক্ষাগৃহে মুক্তি পায়। তথ্য অনুযায়ী এই ছবিটির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা। তবে বিতর্কিত হলেই এই ছবিটি বক্স অফিসে ভালো টাকা উপার্জন করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত