Divorce-extramarital love: বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! সাবধান, চলে যেতে পারে চাকরি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনকার বেশিরভাগ মানুষই বিবাহ বিচ্ছেদ কিংবা পরকীয়ায় লিপ্ত। এরকম ঘটনা এখন প্রায়শই ঘটতে দেখা যায়। এখন সরকার পরকীয়াকে অপরাধ বলেও গন্য করে না। কিন্তু এখন উঠে এলো নতুন তথ্য। বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় চলে যেতে পারে চাকরি। ভারতের প্রতিবেশী দেশে এমনই এক ঘোষণা করা হল।

আরও পড়ুনঃ শুভশ্রী বরাবরই স্পষ্টবাদী, এবার নিজের মুখেই ভয়ানক বদঅভ্যাসের কথা জানালেন

চিনের ঝেঝিয়াং প্রদেশেই এরকম এক নিয়ম জারি করা হয়েছে। ওই সংস্থা জানায় যে তাদের সংস্থায় কাজ করা কোন কর্মচারী যদি বিবাহবিচ্ছেদ করেন কিংবা পরকীয়াতে লিপ্ত হন তাহলে তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই মাসের ৯ তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! চলে যেতে পারে কাজ
বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! চলে যেতে পারে কাজ

কিন্তু ওই সংস্থা কেন এরকম আজব নিয়ম জারি করল। তার পেছনে যুক্তিও দিয়েছে ওই সংস্থা। তারা জানায় “আমরা চাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেন আরও গাঢ় এবং মজবুত হয়। দাম্পত্য জীবনের ভালবাসা যাতে আরও বেশী ভালো হয়। তাই যদি আমাদের সংস্থার কোন কর্মী নিজের স্ত্রী ব্যাতিত অন্য কোন মানুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় তাকে বিদায় জানাতে হবে তক্ষনি”

বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! চলে যেতে পারে কাজ

বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় লিপ্ত! চলে যেতে পারে কাজ

চিনের ওই সংস্থার এরুপ সিদ্ধান্ত সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়। অনেক নেটিজেন দাবি করেন শুধু চিনে একটি সংস্থাতে নয় সমস্ত অফিসেই এরূপ নিয়ম করে দেওয়া উচিত। অনেকে আবার এরুপ নিয়মের বিরোধিতা করেন। তারা বলেন যদি কোন মানুষ তার দাম্পত্য জীবনে সুখি না হয়। তাহলেও তাকে পেটের তাগিদে এই কাজ করতে হবে। এটা ঠিক নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত