শান্তি বৈঠকের আগে ধাক্কা: মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে ‘অযোগ্য’ বলল ইরান, বাড়ল অনিশ্চয়তা

দ্বিতীয় দফার শান্তি বৈঠক অনিশ্চিত, পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে ইরানের প্রশ্নে কূটনৈতিক টানাপোড়েন তীব্রতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার শান্তি বৈঠক ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, তখনই ইরানের তরফে এল এক তাৎপর্যপূর্ণ বার্তা। ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিল তেহরান—ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে নতুন সংশয়।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তান এই মুহূর্তে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সক্ষম নয়। তাঁর কথায়, “পাকিস্তান আমাদের বন্ধু এবং প্রতিবেশী ঠিকই, কিন্তু মধ্যস্থতার জন্য প্রয়োজনীয় নিরপেক্ষতা তাদের নেই।”

তিনি আরও অভিযোগ করেন, ইসলামাবাদ আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময়ই আমেরিকা-এর অবস্থানের দিকে ঝুঁকে থাকে। ফলে জটিল পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান নেওয়া তাদের পক্ষে কঠিন। বিশেষ করে লেবানন ইস্যুতে আমেরিকার ভূমিকা নিয়ে পাকিস্তানের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন সম্প্রতি Iran-এর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে গিয়েছিল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। ইসলামাবাদে তারা সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী Shehbaz Sharif-এর সঙ্গে।

তবে সেই বৈঠক থেকে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি সামনে আসেনি। বরং বৈঠক শেষে সাধারণ কূটনৈতিক ভাষায় ইতিবাচক আলোচনা হয়েছে বলেই মন্তব্য করেন শরিফ। কিন্তু দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে স্পষ্ট কোনও দিশা মেলেনি।

পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে একটি ঘটনার জেরে। জানা যায়, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে থাকা অবস্থায় সেখানে মার্কিন প্রতিনিধিদের আসার কথা ছিল। কিন্তু তাঁদের জন্য অপেক্ষা না করেই তেহরানের প্রতিনিধিরা বৈঠক সেরে দেশে ফিরে যান।

এই পদক্ষেপের পর থেকেই কূটনৈতিক মহলে জল্পনা—দ্বিতীয় দফার শান্তি আলোচনা কি তবে অনিশ্চিত? তার মাঝেই পাকিস্তানের ভূমিকা নিয়ে ইরানের প্রকাশ্য আপত্তি নতুন করে প্রশ্ন তুলছে গোটা প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন