পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলায় ১৫ থেকে ২৯ বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে বেকারত্বের হার ৯ শতাংশ। করোনা পরবর্তী সময়ে অর্থাৎ, ২০২১-২২ অর্থবর্ষে বেকারত্বের হার ছিল ১১.৩ শতাংশ। অর্থাৎ, বেকারত্বের হার গত দু'বছরে কমেছে প্রায় ২০ শতাংশ।
এনটিপিসি-তে শূন্যপদ রয়েছে ৩৭ হাজার ৮৪২। এতগুলি শূন্যপদে নিয়োগ হবে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র টাইম কিপার,ট্রেন ক্লার্ক পদে আবেদন করা যাবে দ্বাদশ পাশ করলেই।
সরকারি চাকরি পাওয়ার জন্য সকলে তপস্যা করে। কিন্তু সেই সরকারি চাকরি পেয়েই এবার বিপদে পড়তে হল যুবককে। সরকারি টিচারকে স্কুলে পরানো কালীন তুলে নিয়ে যাওয়া হল। শুধু তাই নয় তাকে জোর করে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়।
রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ। কর্মীদের বাংলায় ফিরিয়ে এনে তাঁদের দক্ষতাকে কাজে লাগান। সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে ‘রিয়েল এস্টেট কনভেনশন’-এ নির্মাণ সংস্থাগুলিকে এমনটাই বার্তা দিলেন।
এই মুহূর্তে বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI. কারন এই মুহূর্তে সর্বত্র মাত্রা ছাড়িয়ে বাড়ছে AI এর ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানবসভ্যতার উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করা হলেও এর ফলে বিপন্ন হতে পারে মানব সভ্যতাই। এমনটাই দাবী করছে AI গবেষকরা।
এখনকার বেশিরভাগ মানুষই বিবাহ বিচ্ছেদ কিংবা পরকীয়ায় লিপ্ত। এরকম ঘটনা এখন প্রায়শই ঘটতে দেখা যায়। এখন সরকার পরকীয়াকে অপরাধ বলেও গন্য করে না। কিন্তু এখন উঠে এলো নতুন তথ্য। বিবাহবিচ্ছেদ বা পরকীয়ায় চলে যেতে পারে চাকরি। ভারতের প্রতিবেশী দেশে এমনই এক ঘোষণা করা হল।