নজরবন্দি ব্যুরোঃ সরকারি চাকরি পাওয়ার জন্য সকলে তপস্যা করে। কিন্তু সেই সরকারি চাকরি পেয়েই এবার বিপদে পড়তে হল যুবককে। সরকারি টিচারকে স্কুলে পরানো কালীন তুলে নিয়ে যাওয়া হল। শুধু তাই নয় তাকে জোর করে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী, আসছে শিবপ্রসাদ-নন্দিতার ‘আমার বস’


ঘটনাটি ঘটেছে, রেপুরার একটি সরকারি স্কুলে। ওই যুবক সদ্য চাকরী পেয়েছিলেন। তিনি পুলিশের কাছে অভিযোগ জানান, ক্লাস নেওয়ার সময় তাকে ছয় থেকে সাত জন যুবক মিলে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এমনকি তিনি যেতে না চাইলে তাকে মারধরও করা হয়। ওই ধৃত শিক্ষকের নাম গৌতম।

গৌতমকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল রাজেশ রায় নামে এক ব্যাক্তির বাড়িতে। সেখানে তাকে বার বার বিয়ের জন্য জোর করা হয়। তবে তিনি বারবার জানান তিনি বিয়ে করতে পারবেন না। এরপর তাকে হুমকি দেওয়া হয়। এবং মাথায় বন্ধুক ঠেকিয়ে বিয়ের জন্য রাজি করানো হয়।


সরকারি চাকরি পেতেই অপহরণের শিকার যুবক, মাথায় বন্ধুক ঠেকিয়ে বিয়ের জন্য রাজি

পুলিশ গৌতমকে উদ্ধার করেছেন, স্কুলের বাকি সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ গৌতমের মোবাইলের টাওয়ার দেখে অভিযান চালায়। এরপর ডেরপুরা গ্রামে তাকে উদ্ধার করা হয়। সেখানে গৌতমের সাথে নববধূকে উদ্ধার করা হয়।







