নজরবন্দি ব্যুরোঃ বহুবছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। শিবপ্রসাদ-নন্দিতা জুটির হাত ধরেই তিনি বড়পর্দায় আবার পা রাখছেন। উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে সম্প্রতি এই ঘোষণা করা হয়। ছবির নাম ‘আমার বস’। এই ছবিতে ‘রাঙাপিসিমা’র ভুমিকায় দেখা যাবে তাকে। অভিনেত্রীর সাথে জুটি বাঁধবেন টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তি।
আরও পড়ুনঃ রাজ-শুভশ্রীর পরিবারে নতুন অতিথি, লক্ষ্মীবারে কি ঘরে লক্ষ্মী এলো?
‘আমার বস’ সিনেমাটির শুটিং শুরু হবে জানুয়ারি মাস থেকে। এই মুহূর্তে চলছে প্রি-প্রোডাকশন এর কাজ। উইন্ডোজ প্রোডাকশন হাউস বরাবরই চমকপ্রহ ছবি উপহার দেয়। এর আগে এই প্রোডাকশনে বহু অভিনেতা-অভিনেত্রীদের কাজ করতে দেখা গিয়েছে। যাদের মধ্যে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নাম লেখালেন রাখি গুলজার।

রাখি গুলজারের সাথে কাজ করার অনেকদিনের শখ ছিল শিবু-নন্দিতার। বলা চলে তাদের অনেকদিনের ইচ্ছে পূরণ হল। অন্যদিকে রাখিও তাদের সব সিনেমা দেখেন বলে জানিয়েছেন। এবার শুধু সময়ের অপেক্ষা। দর্শকরা অভিনেত্রীকে আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশন হাউসে প্রথমবার কাজ করতে চলেছেন শ্রাবন্তিও। এই কাজ নিয়ে তিনিও খুব আনন্দিত। তাছাড়া তিনি এই ছবির মাধ্যমে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে স্কিন শেয়ার করতে পারবেন। এটা তার কাছে উপরি পাওয়া।
রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী, আসছে নতুন ছবি

‘বধূবরণ’ ছবি দিয়ে কেরিয়ারের শুরু হয়েছিল রাখি গুলজারের। তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে অপর্ণা সেনের ‘পরমা’, প্রভাত রায়ের ‘প্রতীক’। ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’ এ রাখিকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। এরপর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনয় জগত থেকে। আবার ফের প্রায় চার বছর পর ‘আমার বস’ নিয়ে তিনি ফিরছেন।



