Subhashree Ganguly: রাজ-শুভশ্রীর পরিবারে নতুন অতিথি, লক্ষ্মীবারে কি ঘরে লক্ষ্মী এলো?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুক্ষন আগেই দ্বিতীয়বারের জন্য বাবা মা হলেন রাজ শুভশ্রী। আজ সকালেই রাজ এবং অভিনেত্রী তাদের হাসপাতালে যাওয়ার ছবি সকলের সামনে এনেছিল। বিকেল গড়াতে না গড়াতেই খুশির খবর। লক্ষ্মীবারে কি ঘরে এলো লক্ষ্মী?

আরও পড়ুনঃ দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। কন্যাসন্তানের বাবা হয়েছেন তারা। সন্তান আসার খবর পেয়েই শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার খবর পেয়েও তিনি কিন্তু কোন রকম বিশ্রাম নেননি। এই অবস্থাতেও তিনি অভিনয় থেকে শুরু করে জিম সমস্ত কিছু চালিয়ে গিয়েছেন।

1 139

যদিও এই অবস্থায় তাকে বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল। গর্ভাবস্থায় নাকি পর্যাপ্ত পরিমানে বিশ্রাম নিতে হয়। বেশী পরিশ্রম করলে সন্তানের ক্ষতি হয়। যদিও এই সমস্ত কথা ওঠাতে অভিনেত্রী তার প্রতিবাদ করেছিলেন। তিনি জানিয়েছিলেন এই অবস্থায় নিজেকে একটিভ রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। এতে সন্তান সুস্থ থাকে। সুস্থ ভাবেই জন্ম দিয়েছেন সন্তান। এই মুহূর্তে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

রাজ-শুভশ্রীর পরিবারে নতুন অতিথি, ছেলে নাকি মেয়ে? ঘর আলো করে কে এলো? 

2 100

অভিনেত্রী শুভশ্রী এবং রাজের প্রথম সন্তানের নাম ইউভান। এতদিন তাকে নিয়েই গোটা পৃথিবী ছিল। এবার পরিবারে আসল নতুন অতিথি। ইউভান কতটা খুশি? সমস্তটা অনুরাগীরা রাজ শুভশ্রীর মুখে শোনার জন্য অপেক্ষা করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর