দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহারাজের জীবনীচিত্র নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। গত দু বছর ধরে চলছে শুধুই জল্পনা। কাকে দেখা যাবে মুখ্য চরিত্রে? বেশ কিছু তারকার নাম উঠে এসেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয় রনবীর কাপুরের নাম। শোনা গিয়েছিল ঋত্বিক রোশনের নাম।

আরও পড়ুন:বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ-দর্শনা, সত্য নাকি রটনা?

দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির কাজ। বরাবরই ভাল ক্রিকেট খেলেন আয়ুষ্মান খুরানা , যা ছিল এই ছবির প্রধান শর্ত । তাই সকলের নাম ছাপিয়ে বারবার শোনা যাচ্ছে আয়ুষ্মানের নাম।তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ রাখেনা।

দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

যদিও ছবি নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা কোনদিনই হয়নি তবে এরই মাঝে বড় ইঙ্গিত দিয়েছে অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেতা জানান, তিনি তার একটি পছন্দের ছবি করতে চলেছেন। ছবিটি ক্রিকেটকেন্দ্রিক সেটাও জানান আয়ুষ্মান।

দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

দাদার BIOPIC নিয়ে জল্পনার অবসান ঘটালেন আয়ুষ্মান, কি ইঙ্গিত দিলেন অভিনেতা?

তিনি বলেন, “বরাবরই অভিনয় জীবনে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। খুব শীঘ্রই সেই ইচ্ছেপূরণ হতে চলেছে।’’ আয়ুষ্মানের এই মন্তব্য থেকে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন অনেকেই। একটা বড় অংশের দর্শকের মত আয়ুষ্মানই আসলে পর্দার সৌরভ। তবে শেষমেশ কী হয়, তা সময় বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর