নজরবন্দি ব্যুরোঃ পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী বিয়ের রেষ কাটতে না কাটতেই আরও এক জুটির বিয়ের খবর সামনে এলো। এবার সাত পাকে বাঁধা পরতে চলেছেন সৌরভ-দর্শনা। আগামী মাসে অথাৎ ডিসেম্বরের ১৫ তারিখে তারা নাকি বিয়ের পিঁড়িতে বসবেন। এই ঘটনা সামনে আসা মাত্রই হইচই পরে গিয়েছে সর্বত্র। এই ঘটনা সত্য নাকি রটনা!
আরও পড়ুনঃ সোমে বিয়ে, মঙ্গলে হাসপাতাল! হঠাৎ কী হল ‘পিয়ার’?
সৌরভ এবং দর্শনা কখনও তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি। কিন্তু তাদের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে ঘুরে বেড়াত। সৌরভ এবং দর্শনা দুজনে একসঙ্গে বহু কাজ করেছেন। সম্প্রতি একটি ওয়েবসিরিজে তারা একসঙ্গে কাজ করেছেন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সেটি।

দর্শনা বহু ওয়েবসিরিজে কাজ করেছেন। বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন। তবে তার সংখ্যা নেহাতই কম। কিন্তু অভিনেত্রী দক্ষিনী জগতে বেশ জনপ্রিয়। সেখানে বহু ছবিতে তিনি দাপিয়ে অভিনয় করেছেন। অন্যদিকে সৌরভ টলিউডের বেশ পরিচিত মুখ। তার কেরিয়ারের শুরু ছোটপর্দা থেকে হলেও পরবর্তীকালে তিনি বড়পর্দাতেও নিজের আধিপত্য বিস্তার করেছেন। তার অভিনয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ দর্শকদের মন জিতে নিয়েছিল।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ-দর্শনা, চলছে জোর প্রস্তুতি

তবে হাতে বহু কাজ থাকলেও এই মুহূর্তে তারা নিজেদের বিয়ে নিয়েই ব্যস্ত। চলছে একে একে সব আত্মীয়দের নিমন্ত্রণ করার পর্ব। চলছে কেনা কাটা। আপাতত সময় শুধু অপেক্ষার। অভিনেতা জানিয়েছেন আসতে আসতে সমস্ত রহস্য ভেদ করবেন। বিয়েতে কি কি মেনু থাকবে? কে কে আমন্ত্রিত থাকবে সব সামনে আনবেন পরে।



