নজরবন্দি ব্যুরোঃ কালকেই চারহাত এক হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার। বিয়ে নিয়ে যেমন ভাবে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তেমনভাবে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষের বান। তবে বিয়ের রাত কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল পিয়াকে। কিন্তু হঠাৎ কি হল তার?
আরও পড়ুনঃ ডিপফেকের শিকার এবার আলিয়াও, উদ্বেগ বাড়াচ্ছে এই নতুন AI টেকনোলজি
পিয়ার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পিয়া নাকি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা নিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। পিয়ার কিডনিতে পাথর ধরা পরেছে। বিয়ের রাতেই সেই যন্ত্রণা বাড়াবাড়ি রকমের হয়ে যায়। এরপর সকাল হতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিপদের সময় তার পাশে রয়েছে পরম।

প্রসঙ্গত উল্লেখ্য, পরমব্রতর যোধুপুর পার্কের বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজের হয় পিয়া চক্রবর্তীর। পিয়া পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তাদের কয়েকটি ঘনিষ্ঠ আত্মীয়। এবং তাদের কিছু বন্ধুবান্ধব। বিয়ের মেনুতে ছিল ডাল, ভাত, মাছ, মাংস, চাটনি। যদিও পরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন তারা। একথা জানিয়েছেন। বিয়ের পর পরম নিজেই তাদের দুজনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
সোমে বিয়ে, মঙ্গলে হাসপাতাল! এখন কেমন আছেন পিয়া?

সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী, রাইমা সেন থেকে শুরু করে আরও বহু অভিনেতা অভিনেত্রী। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায় এবং সৌরভ দাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বহু টলিউড অভিনেতা, অভিনেত্রী সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।



