৭০.৫ শতাংশ ব্যক্তিই জানাচ্ছেন, যে শুধু শারীরিক চাহিদা নয় বরং অনেক ক্ষেত্রে ভালোবাসা দিয়ে দুজনে একসঙ্গে থাকার ইচ্ছেই অনেক বেশি আবেগপ্রবণ। যদিও কোনও অতিরিক্ত দায়ভার ছাড়াই ওয়ান-নাইট স্ট্যান্ড বেছে নিচ্ছেন নতুন প্রজন্মের বহু মানুষ।
এবার ম্যাট্রিমনি সাইটে বিয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে বিপাকে পরতে হল এক তরুণীকে। জাতিয়াতির শিকার হয়েছেন তিনি। এক ব্যক্তি ভুয়ো মার্চেন্ট নেভি অফিসারের পরিচয় দিয়ে লুট করে নেয় প্রায় ছয় লক্ষ টাকা।
সরকারি চাকরি পাওয়ার জন্য সকলে তপস্যা করে। কিন্তু সেই সরকারি চাকরি পেয়েই এবার বিপদে পড়তে হল যুবককে। সরকারি টিচারকে স্কুলে পরানো কালীন তুলে নিয়ে যাওয়া হল। শুধু তাই নয় তাকে জোর করে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়।
মেহেন্দি, সঙ্গীত, বিয়ের অনুষ্ঠান, রিসেপশন- নানা অনুষ্ঠানে নানা সাজ। কমপক্ষে ৪-৫ টি পোশাক তো লাগবেই। এদিকে আবার কোন দিন কেমন পোশাক হবে তা ভেবে হিমশিম খেতে হয়। তবে চিন্তা নেই। এই প্রতিবেদনে জেনে নিন- বন্ধুর বিয়েতে আপনার সাজ কেমন হবে।
এখন ইনস্টাগ্রামে রীলের যুগ। যদিও ইনস্টাগ্রাম বললে ভুল হবে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সমস্ত জায়গায় আজকাল রীলের রমরমা। আপনি যদি রীল না করেন বা করতে না জানেন আপনাকে পিছিয়ে পরতে হবে। এমনকি বিয়ের জন্য পাত্র কিংবা পাত্রীও খুজে পাবেন না! সম্প্রতি এমনই এক খবর সামনে এলো।