Matrimonial Site: ম‍্যাট্রিমনি সাইট ব্যবহার করেন? সাবধান! পাত্র খুঁজতে গিয়ে যুবতীর খোয়া গেল ৬ লক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ম‍্যাট্রিমনি সাইটে বিয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে বিপাকে পরতে হল এক তরুণীকে। জাতিয়াতির শিকার হয়েছেন তিনি। এক ব্যক্তি ভুয়ো মার্চেন্ট নেভি অফিসারের পরিচয় দিয়ে লুট করে নেয় প্রায় ছয় লক্ষ টাকা।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল প্রাথমিক TET পরীক্ষার তারিখ, বড় ঘোষণা পর্ষদের, কবে হবে পরীক্ষা?

দিল্লির প্রতাপ নগরে থাকতেন বছর ৩২ এর ওই তরুণী। চলতি মাসের সেপ্টেম্বর নাগাদ ওই ব্যাক্তি সঙ্গে পরিচয় হয় তরুণীর। তিনিই নিজেকে সুইডেনের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন। এবং ওই ব্যাক্তি জানান তিনি সুইডেন থেকে দিল্লিতে ফেরত আসতে চান। এবং পাকাপাকি ভাবে তরুণীর সাথে থাকতে চান।

ম‍্যাট্রিমনি সাইট ব্যবহার করেন? এবার জালিয়াতির শিকার এক তরুণী 
ম‍্যাট্রিমনি সাইট ব্যবহার করেন? এবার জালিয়াতির শিকার এক তরুণী 

তরুণীর কথায়, ” ওই ব্যাক্তি বলেন তিনি আমার সাথে পাকাপাকি ভাবে আসতে চান, এবং আমার সাথে থাকতে চান। আমার সাথে তার কথা অনেক দূর পৌঁছে গিয়েছিল। এমনকি আমাদের ফোনেও কথা হত। আমাদের মধ্যে ম্যাসেজেও কথাবার্তা হত। এরপর একদিন হঠাৎ করে তার ফোন আসে। এবং তিনি বলেন, মুম্বইয়ের কাস্টমস ডিপার্টমেন্টে আটকা পড়েছেন প্রদীপ নামক ওই ব্যক্তি এবং তাকে ছাড়ানোর জন্য প্রায় ছয় লক্ষ টাকা চাই।”

ম‍্যাট্রিমনি সাইট ব্যবহার করেন? এবার জালিয়াতির শিকার এক তরুণী    

ম‍্যাট্রিমনি সাইট ব্যবহার করেন? এবার জালিয়াতির শিকার এক তরুণী 

ওই তরুণী কোন কিছু না ভেবেই প্রদীপবাবুকে বাঁচানোর জন্য সমস্ত টাকা দিয়ে দেয়। এবং এরপর থেকেই ওই ব্যক্তি তরুণীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। তাকে ফোনে পাওয়া যায়নি। এর পরেই তরুণী টের পায় তিনি প্রতারণার শিকার। তিনি পুলিশের দ্বারস্ত হয়ে সমস্তটা জানায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন